বগুড়ায় যুবলীগ নেতা ঠান্ডু গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারপিট মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ঠান্ডু উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রামের মৃত আবুল সরকারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। থানা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সোনাতলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাত পৌনে ২টার দিকে ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারপিট মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে একই দিনে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow