বগুড়ায় হবে ১৫ বিদ্যালয়-আশ্রয়কেন্দ্র, ব্যয় ১২৬ কোটি টাকা

বগুড়া জেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকা, যা সরকারি অর্থায়ন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ব্যয় করা হবে। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। জানা গেছে, ‘সহনশীল অবকাঠামোর মাধ্যমে অভিযোজন ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় বগুড়া জেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও কারিগরিভাবে একটি প্রতিষ্ঠানকে উপযুক্ত বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। আরও পড়ুন বিশ্বব্যাংকের অর্থায়নে ১০৫৭ কোটি টাকায় হবে ১১২ বন্যা আশ্রয়কেন্দ্র  দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথ উদ্যোগে গঠিত ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটে

বগুড়ায় হবে ১৫ বিদ্যালয়-আশ্রয়কেন্দ্র, ব্যয় ১২৬ কোটি টাকা

বগুড়া জেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকা, যা সরকারি অর্থায়ন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ব্যয় করা হবে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

জানা গেছে, ‘সহনশীল অবকাঠামোর মাধ্যমে অভিযোজন ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় বগুড়া জেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও কারিগরিভাবে একটি প্রতিষ্ঠানকে উপযুক্ত বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথ উদ্যোগে গঠিত ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এবং ‘আহাদ বিল্ডার্স, ঢাকা’-কে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকায় কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ২০২৩ সালের ১২ মার্চ অনুমোদন দেয়। এর বাস্তবায়নকাল ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

জানা গেছে, সুপারিশ করা দর দাপ্তরিক প্রাক্কলিত দরের তুলনায় শূন্য দশমিক ২৫১ শতাংশ কম। প্রকল্পের আওতায় ১৫টি বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সড়কবাতি, বজ্রনিরোধক ব্যবস্থা, সংযোগ সড়ক, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিটের বক্স কালভার্ট, আসবাবপত্র সরবরাহ এবং বৃক্ষরোপণের কাজও সম্পন্ন করা হবে।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow