বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে জাতীয় ছাত্রশক্তির এক নেতা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া (২৪) কামারপাড়া এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে। তিনি জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশের ধানখেতে কাজ করছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য আবু তালেব জানান, বৃষ্টি থামার পর পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, দুপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow