বরিশালে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল
দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে সকাল থেকেই ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠাতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। এদিকে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন। এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়
দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে সকাল থেকেই ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠাতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এদিকে মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন।
এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন।
নারী কর্মী নেতাকর্মীদের উপস্থিতিও সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। মঞ্চের সামনের দিকে অবস্থান নিচ্ছেন তারা। এছাড়া মঞ্চের ডান পাশে জুলাই যোদ্ধাদের জন্য মঞ্চ করা হয়েছে। মাঠের চারদিকে বিশুদ্ধ পানি এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বেলা ১১টায় তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন। একই সময় বরিশালে সমাবেশ শুরু হবে। বেলা ১২টায় তারেক রহমান মঞ্চে উঠবেন। বক্তৃতা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে যাবেন।
উল্লেখ্য, ২০০১ সালে বরিশালের বেলস্ পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২৫ বছর পর একই মাঠের একই মঞ্চে বক্তব্য দেবেন তার জ্যেষ্ঠপুত্র এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তা ছাড়া দীর্ঘ ২০ বছর পর সশরীরে বরিশালে আসছেন তিনি। ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মী সভায় অংশ নিয়েছিলেন তিনি। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।
What's Your Reaction?