বর্ষায় কচুর মুখি দিয়ে চিংড়ি রান্না করবেন যেভাবে

অনেকেই কচুর মুখি খেতে খুব পছন্দ করেন। বর্ষাকালে সহজলভ্য এই সবজিটি দিয়ে নানা ধরনের পদ তৈরি হলেও চিংড়ির সঙ্গে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। পুষ্টিগুণেও কচুর মুখি ও চিংড়ির এই জুটি বেশ সমৃদ্ধ। কচুর মুখিতে রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান। অন্যদিকে চিংড়ি প্রোটিনের ভালো উৎস, যা শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।পুষ্টিবিদদের মতে, কচুর মুখিতে থাকা ফাইবার হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। আর চিংড়িতে থাকা আয়রন, সেলেনিয়াম ও ভিটামিন বি ১২ শরীরের শক্তি বাড়ানোর পাশাপাশি রক্তশূন্যতা প্রতিরোধেও উপকারী হতে পারে। তাই এইসময় খাবারের তালিকায় কচুর মুখি রাখতে পারেন। এটি প্রতিদিনের খাবারের তালিকায় এনে দিতে পারে নতুনত্ব। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন-  উপকরণ কচুর মুখি আধা কেজি চিংড়ি ২ কাপ পেঁয়াজকুচি ১ টেবিল চামচ রসুনবাটা ১ চাচামচ হলুদগুঁড়া ১ চাচামচ মরিচ গুঁড়া ১ চাচামচ লবণ স্বাদমতো লে

বর্ষায় কচুর মুখি দিয়ে চিংড়ি রান্না করবেন যেভাবে

অনেকেই কচুর মুখি খেতে খুব পছন্দ করেন। বর্ষাকালে সহজলভ্য এই সবজিটি দিয়ে নানা ধরনের পদ তৈরি হলেও চিংড়ির সঙ্গে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়।

পুষ্টিগুণেও কচুর মুখি ও চিংড়ির এই জুটি বেশ সমৃদ্ধ। কচুর মুখিতে রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান। অন্যদিকে চিংড়ি প্রোটিনের ভালো উৎস, যা শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।পুষ্টিবিদদের মতে, কচুর মুখিতে থাকা ফাইবার হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।

স্বাদের পাশাপাশি পুষ্টিতেও সমৃদ্ধ

আর চিংড়িতে থাকা আয়রন, সেলেনিয়াম ও ভিটামিন বি ১২ শরীরের শক্তি বাড়ানোর পাশাপাশি রক্তশূন্যতা প্রতিরোধেও উপকারী হতে পারে। তাই এইসময় খাবারের তালিকায় কচুর মুখি রাখতে পারেন। এটি প্রতিদিনের খাবারের তালিকায় এনে দিতে পারে নতুনত্ব।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন- 

উপকরণ

  • কচুর মুখি আধা কেজি
  • চিংড়ি ২ কাপ
  • পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ চাচামচ
  • হলুদগুঁড়া ১ চাচামচ
  • মরিচ গুঁড়া ১ চাচামচ
  • লবণ স্বাদমতো
  • লেবুর রস ১ চা চামচ
  • পানি পরিমাণমতো
  • ধনেপাতা কুচি পরিমাণমতো

সহজ রান্না, কিন্তু স্বাদে একেবারে ঘরোয়া

প্রস্তুত প্রণালি

প্রথমে কচুর মুখি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝারি আকারে দুই টুকরা করে নিন। এরপর চিংড়ি মাছের মাথা, খোসা (প্রয়োজন অনুযায়ী) এবং পিঠের কালো রগ ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন।

চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করুন। গরম তেলে কচুর মুখিগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই তেলে সামান্য হলুদ গুঁড়া ও লবণ মাখানো চিংড়িগুলোও অল্প সময় ভেজে আলাদা করে তুলে নিন। এরপর কড়াইয়ের তেলে পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে কষিয়ে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে গুঁড়া মসলাগুলো দিয়ে সামান্য পানি ছিটিয়ে ভালোভাবে কষাতে থাকুন।

এবার কষানো মসলার মধ্যে ভেজে রাখা চিংড়ি ও কচুর মুখি দিয়ে কয়েক মিনিট নেড়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো গরম পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন, যাতে কচুর মুখি ভালোভাবে হয়।

কচুর মুখি নরম হয়ে এলে স্বাদ বাড়াতে সামান্য লেবুর রস মিশিয়ে দিন। ঝোল যখন ঘন হয়ে মাখা মাখা হয়ে আসবে, তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।কয়েক মিনিট ঢেকে রেখে গরম ভাতের পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow