বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরের জলাবদ্ধতা নিরসনের জন্য কানাইখালী নদীর বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে উপজেলার গজারিয়া কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে সেলিমগঞ্জ ও কালাগুজাসহ আশপাশের আরও একটি গ্রামের লোকজনের হাওরের বাঁধ কাটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয় পরিষদ সদস্য নুরুল হক আফিন্দী বলেন, কানাইখালী নদী খনন ছাড়া এ হাওরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, হাওরের বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামের বাস
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরের জলাবদ্ধতা নিরসনের জন্য কানাইখালী নদীর বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে উপজেলার গজারিয়া কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে সেলিমগঞ্জ ও কালাগুজাসহ আশপাশের আরও একটি গ্রামের লোকজনের হাওরের বাঁধ কাটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয় পরিষদ সদস্য নুরুল হক আফিন্দী বলেন, কানাইখালী নদী খনন ছাড়া এ হাওরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, হাওরের বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
What's Your Reaction?