বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা বিএসএফের, স্থানীয়দের বাধা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত থেকে বাংলাদেশের গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তা প্রতিহত করেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ মে) দুপুরে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এসময় কয়েকজন বিএসএফ সদস্য এসে গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাংলাদেশিরা জড়ো হয়ে তাদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন। বিজিবির উপস্থিতিতে বিএসএফ সদস্যরাও পিছু হটে কাঁটাতারের ভেতরের দিকে চলে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করেই মূলত বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়েছিল। বিজিবি দ্রুত ঘটনাস্থলে প

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা বিএসএফের, স্থানীয়দের বাধা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত থেকে বাংলাদেশের গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তা প্রতিহত করেন স্থানীয়রা।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ মে) দুপুরে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এসময় কয়েকজন বিএসএফ সদস্য এসে গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাংলাদেশিরা জড়ো হয়ে তাদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন। বিজিবির উপস্থিতিতে বিএসএফ সদস্যরাও পিছু হটে কাঁটাতারের ভেতরের দিকে চলে যান।

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা বিএসএফের, স্থানীয়দের বাধা

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করেই মূলত বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়েছিল। বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‌‘বিএসএফ বাংলাদেশের একটি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা কাছাকাছি অবস্থানে ছিলেন। তবে সীমান্ত এলাকা হওয়ায় একেবারে জিরো পয়েন্টে যাননি। পরে পরিবেশ শান্ত হয়ে যায়।’

তিনি আরও বলেন, বিএসএফ কাউকে ধরে নিয়ে যায়নি। পুলিশ সদস্যরাও ফিরে এসেছেন।

সার্বিক বিষয়ে জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মহসীন ইসলাম শাওন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow