বাংলাদেশের তারকাকে নিয়ে আইসিসির পোস্ট
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে নায়কের ভূমিকায় ছিলেন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রানাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’ রানাকে নিয়ে পোস্ট করা ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের। রাওয়ালপিন্ডিতে সেবার নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেইন উইলিয়ামসন। ক্যাচ ধরার পর উইকেটরক্ষক মুশফিকুর রহিমসহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানিয়েছিলেন। রানাকে নিয়ে আইসিসি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে। পোস্ট দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া ৩১ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি দেখেছেন ২৫ লক্ষ দর্শক। মন্তব্যের ঘরে অনেকেই তার বোলিংয়ের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলেও সম্বোধন করেছেন। ফলোয়ারের ঘাটতি পুষিয়ে নিতেই কি আইসিসি
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে নায়কের ভূমিকায় ছিলেন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রানাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’ রানাকে নিয়ে পোস্ট করা ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের। রাওয়ালপিন্ডিতে সেবার নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেইন উইলিয়ামসন। ক্যাচ ধরার পর উইকেটরক্ষক মুশফিকুর রহিমসহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানিয়েছিলেন।
রানাকে নিয়ে আইসিসি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে। পোস্ট দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া ৩১ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি দেখেছেন ২৫ লক্ষ দর্শক। মন্তব্যের ঘরে অনেকেই তার বোলিংয়ের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলেও সম্বোধন করেছেন। ফলোয়ারের ঘাটতি পুষিয়ে নিতেই কি আইসিসি এখন বাংলাদেশের ক্রিকেটার নিয়ে পোস্ট দিচ্ছে—এমন শ্লেষাত্মক মন্তব্যও করেছেন অনেকে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট।
What's Your Reaction?