বাউবির ‘মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজে’ গড়ুন ক্যারিয়ার
বাংলাদেশ আজ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। অবকাঠামো, নগরায়ণ আর প্রযুক্তির প্রসারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ জনশক্তি। এই বাস্তবতায় পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও বহুমাত্রিক এক উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বাউবি পরিচালিত ‘মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ’ (MDS) প্রোগ্রামটি তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে। কক্সবাজারের এনজিও কর্মী সালমা আক্তার বা ঢাকার কর্পোরেট কর্মকর্তা তানভীর হাসানের মতো অনেকেই এই প্রোগ্রামের মাধ্যমে তাদের ক্যারিয়ারে নতুন গতি পেয়েছেন। এই কোর্সের কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে, যা শিক্ষার্থীদের মাঠপর্যায়ের সমস্যা বিশ্লেষণ, টেকসই উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও মনিটরিংয়ে দক্ষ করে তোলে। সালমার ভাষায়, আগে কাজ করতাম অভ্যাসের ওপর, এখন করি একাডেমিক বিশ্লেষণ দিয়ে। কেন এই প্রোগ্রামটি অনন্য? এই প্রোগ্রামের মূল শক্তি হলো এর বাস্তবমুখী সিলেবাস। এখানে গুরুত্ব দেওয়া হয় : প্রকল্প ব্যবস্থাপনা: উন্নয়ন প্রকল্পের নকশা, বাস্তব
বাংলাদেশ আজ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। অবকাঠামো, নগরায়ণ আর প্রযুক্তির প্রসারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ জনশক্তি। এই বাস্তবতায় পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও বহুমাত্রিক এক উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
বাউবি পরিচালিত ‘মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ’ (MDS) প্রোগ্রামটি তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে।
কক্সবাজারের এনজিও কর্মী সালমা আক্তার বা ঢাকার কর্পোরেট কর্মকর্তা তানভীর হাসানের মতো অনেকেই এই প্রোগ্রামের মাধ্যমে তাদের ক্যারিয়ারে নতুন গতি পেয়েছেন। এই কোর্সের কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে, যা শিক্ষার্থীদের মাঠপর্যায়ের সমস্যা বিশ্লেষণ, টেকসই উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও মনিটরিংয়ে দক্ষ করে তোলে।
সালমার ভাষায়, আগে কাজ করতাম অভ্যাসের ওপর, এখন করি একাডেমিক বিশ্লেষণ দিয়ে।
কেন এই প্রোগ্রামটি অনন্য?
এই প্রোগ্রামের মূল শক্তি হলো এর বাস্তবমুখী সিলেবাস। এখানে গুরুত্ব দেওয়া হয় :
প্রকল্প ব্যবস্থাপনা: উন্নয়ন প্রকল্পের নকশা, বাস্তবায়ন ও মূল্যায়ন প্রক্রিয়া।
আর্থ-সামাজিক বিশ্লেষণ: জেন্ডার সমস্যা, পরিবেশগত প্রভাব ও টেকসই সমাধানের উপায়।
গবেষণা পদ্ধতি: তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির বৈজ্ঞানিক কৌশল।
কর্মব্যস্তদের জন্য সহায়ক: চাকরি বা অন্য পেশার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার বিশেষ সুযোগ।
পেশাগত সুযোগ-সুবিধা :
এই ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা জাতিসংঘ (UN), ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্বব্যাংক, আইএমএফ, বিভিন্ন আই-এনজিও, সরকারি উন্নয়ন প্রকল্প, ব্যাংকিং খাত ও কর্পোরেট সেক্টরে নিজেদের ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারছেন।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য (৪র্থ ব্যাচ - জুলাই ২০২৬)
আবেদনের সময়সীমা: ১ এপ্রিল ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত।
আবেদন পদ্ধতি: অনলাইনে (OSPAS) আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
পড়াশোনার ধরন (Blended Mode): সাপ্তাহিক ছুটির দিনে সরাসরি ও অনলাইন ক্লাসের সমন্বিত সুযোগ। তবে পরীক্ষা হবে সশরীরে।
কোর্সের মেয়াদ ও খরচ: ২ বছর (৪ সেমিস্টার)। মোট খরচ প্রায় ৮১ হাজার টাকা।
বাউবির নিজস্ব শিক্ষকমণ্ডলীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন।
প্রোগ্রাম সমন্বয়কারী প্রফেসর ড. ইকবাল হুসাইন জানান, একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করায় এখানে কোনো সেশনজট নেই।
ওপেন স্কুলের ডিন প্রফেসর ড. মোছা. শিরিন সুলতানা বলেন, আমাদের গ্রাজুয়েটরা যাতে প্রতিযোগিতামূলক জব-মার্কেটে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারেন, আমরা সেই গুণগত মান রক্ষায় বদ্ধপরিকর।
দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সাফল্যের এই অভিযাত্রায় আপনিও হতে পারেন বাউবি এমডিএস প্রোগ্রামের অংশীদার।
What's Your Reaction?