বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর এলাকায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার হাকিম সরদারের বিরুদ্ধে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ১৩ জুন টিফিন বিরতির সময় শিশুটি খাবার কিনতে স্থানীয় একটি দোকানে যায়। এসময় দোকানদার হাকিম তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি এ ঘটনা পরিবারের সদস্যদের জানালে বিষয়টি এলাকায় জানাজানি হয়। ভুক্তভোগী শিশুর পিতা জিয়াউর রহমান ফকির জানান, তার মেয়ে স্থানীয় জাহিদ সরদারের পিতার নামে সরদার বজলুর রহমান এতিমখানা ও মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মেয়েটিকে স্থানীয় দোকানদার হাকিম সরদার অনৈতিক প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করেন।  তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি জানার পর থানায় অভিযোগ করতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ ইমরান ও ডিসি অফিসে চাকরিরত রুস্তম আমাকে মামলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। এসময় তারা উপজেলা বিএনপির সভাপতি জাহিদ সরদারের নাম উল্লেখ করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন।   এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে জাহিদ সর

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর এলাকায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদার হাকিম সরদারের বিরুদ্ধে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ১৩ জুন টিফিন বিরতির সময় শিশুটি খাবার কিনতে স্থানীয় একটি দোকানে যায়। এসময় দোকানদার হাকিম তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি এ ঘটনা পরিবারের সদস্যদের জানালে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

ভুক্তভোগী শিশুর পিতা জিয়াউর রহমান ফকির জানান, তার মেয়ে স্থানীয় জাহিদ সরদারের পিতার নামে সরদার বজলুর রহমান এতিমখানা ও মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মেয়েটিকে স্থানীয় দোকানদার হাকিম সরদার অনৈতিক প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। 

তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি জানার পর থানায় অভিযোগ করতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ ইমরান ও ডিসি অফিসে চাকরিরত রুস্তম আমাকে মামলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। এসময় তারা উপজেলা বিএনপির সভাপতি জাহিদ সরদারের নাম উল্লেখ করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন।  

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে জাহিদ সরদারের নাম বলে চাপ দেওয়া হয়েছে।

রুস্তম বলেন, বাচ্চাটির বাবার মুখ থেকে আমি শুনেছি। ব্যাপারটি সত্য হতে পারে। স্থানীয় ইমাম মুফতি সরদার ইমরান এবং মানফুজুল বিষয়টি প্রাথমিকভাবে সালিশের চেষ্টা করছে। বিষয়টি সুরাহা হওয়ার আগ পর্যন্ত অভিযুক্রেতর দোকানটি বন্ধ রাখতে বলেছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের বড় ভাই।

বিএনপি নেতা সরদার জাহিদ জানান, ঘটনাটি গতকালের। আমি বিষয়টিতে অবগত আছি। অভিযুক্তের দোকান বন্ধ রাখতে বলেছি। স্থানীয়ভাবে মিমাংসা না হলে পরিবার যদি আইনের আশ্রয় নিতে চায় তবে আমি পাশে থাকব। ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি এখানের নব্য জামাতিদের অপপ্রচার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে আমি এবং আমার টিম গিয়েছিলাম। মেয়েটির পরিবারকে দ্রুত থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি কিন্তু তারা বলেছেন, ‘আমরা পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিব’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow