বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় খেলার বিনোদনের পেছনে অর্থ খরচ না করে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এমন আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে যে টাকা খরচ করবেন, দয়া করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করুন। মানবতা বিসর্জন দিয়ে খেলা নয়। যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজেকে একটু তাদের জায়গায় চিন্তা করুন।’ রাশেদ সীমান্তের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু তার। এরপর ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কমেডির মাধ্যমে সমাজ সচেতনতামূলক অসংখ্য নাটকে অভিনয় করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মধ্যরাতের সেবা নাটকের চরিত্রের মতো ব্যক্তিজীবনেও মানবতাবাদী রাশেদ সীমান্ত। ক্যান্সার রোগীসহ অসংখ্য অসহায় মানুষের পাশে প্রতিনিয়তই দাঁড়ান তিনি। নিরবে নিভৃতে জনকল্যানমূলক অনেক কাজ করে এসব অসহায় মানুষের কাছে ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছেন।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় খেলার বিনোদনের পেছনে অর্থ খরচ না করে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এমন আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে যে টাকা খরচ করবেন, দয়া করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করুন। মানবতা বিসর্জন দিয়ে খেলা নয়। যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজেকে একটু তাদের জায়গায় চিন্তা করুন।’
রাশেদ সীমান্তের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু তার। এরপর ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কমেডির মাধ্যমে সমাজ সচেতনতামূলক অসংখ্য নাটকে অভিনয় করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মধ্যরাতের সেবা নাটকের চরিত্রের মতো ব্যক্তিজীবনেও মানবতাবাদী রাশেদ সীমান্ত। ক্যান্সার রোগীসহ অসংখ্য অসহায় মানুষের পাশে প্রতিনিয়তই দাঁড়ান তিনি। নিরবে নিভৃতে জনকল্যানমূলক অনেক কাজ করে এসব অসহায় মানুষের কাছে ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছেন।
What's Your Reaction?