বান্ধবীদের সঙ্গে ঘুরতে না দেওয়ায় কিশোরীর কাণ্ড
ফেনীর পরশুরাম উপজেলায় রিয়া মনি নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি (১৭) উপজেলার দক্ষিণ মুহাম্মদপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। সে বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে ঈদ উপলক্ষে তার সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু তার মা তাকে দূরে ঘুরতে যাওয়ার জন্য নিষেধ করে। ঘুরতে যেতে না পেরে অভিমান করে রাতে কোনো এক সময় আত্মহত্যা করে। সকালে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী আবুল কালাম বলেন, তার মায়ের চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে দেখি, রিয়ার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও বলেন, রিয়া তার সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন। তাকে যেতে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা
ফেনীর পরশুরাম উপজেলায় রিয়া মনি নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি (১৭) উপজেলার দক্ষিণ মুহাম্মদপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। সে বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে ঈদ উপলক্ষে তার সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু তার মা তাকে দূরে ঘুরতে যাওয়ার জন্য নিষেধ করে। ঘুরতে যেতে না পেরে অভিমান করে রাতে কোনো এক সময় আত্মহত্যা করে। সকালে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশী আবুল কালাম বলেন, তার মায়ের চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে দেখি, রিয়ার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, রিয়া তার সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন। তাকে যেতে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে।
পরশুরাম থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, কিশোরী রিয়া মনি ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?