বাবার মজুত করা ডিজেলে ডুবে প্রাণ গেল ছেলের
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ বাড়িতে ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত করেন ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রমাণিক। সেই ডিজেলে ডুবে ছেলে আরাফ প্রামাণিকের (৩) মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্থানীয় সূত্রে জানায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ ট্রাকের জন্য অর্ধকাটা ড্রামের ৫০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় সংরক্ষণ করেন বাবু। এরই মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। এসময় সবার অগোচরে ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে অরাফ মারা যায়। এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, সাদুল্লাপুরে ডিজেলে ডুবে আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংপুর হাসপাতাল থেকে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ বাড়িতে ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত করেন ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রমাণিক। সেই ডিজেলে ডুবে ছেলে আরাফ প্রামাণিকের (৩) মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ ট্রাকের জন্য অর্ধকাটা ড্রামের ৫০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় সংরক্ষণ করেন বাবু। এরই মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। এসময় সবার অগোচরে ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে অরাফ মারা যায়।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, সাদুল্লাপুরে ডিজেলে ডুবে আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংপুর হাসপাতাল থেকে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?