বালুর নিচে পুঁতে রাখা হয় যুবকের মরদেহ

লক্ষ্মীপুরের রায়পুরে বালুর ভেতর পুঁতে রাখা এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন পাটোয়ারী রাস্তার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. সোহাগ (২২)। তিনি একই এলাকার লালগাজী মিয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে ও পেশায় অটোরিকশা চালক। এর আগে সকালে স্থানীয় এক কৃষক বালির মধ্যে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উত্তোলন করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, নির্বাচনের দিন রাতে স্থানীয় মানুষজন তাকে একটি দোকানে চা খেতে দেখেছে। মরদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সোহাগের কোনো পূর্ব শত্রুতা, বিরোধ বা রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

বালুর নিচে পুঁতে রাখা হয় যুবকের মরদেহ

লক্ষ্মীপুরের রায়পুরে বালুর ভেতর পুঁতে রাখা এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন পাটোয়ারী রাস্তার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. সোহাগ (২২)। তিনি একই এলাকার লালগাজী মিয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

এর আগে সকালে স্থানীয় এক কৃষক বালির মধ্যে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উত্তোলন করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, নির্বাচনের দিন রাতে স্থানীয় মানুষজন তাকে একটি দোকানে চা খেতে দেখেছে। মরদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সোহাগের কোনো পূর্ব শত্রুতা, বিরোধ বা রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow