বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে ঈদসামগ্রী বিতরণ

বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১৭ মার্চ) ২৭ রমজানে নগরীর ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১১শ’ পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হয়। একইসঙ্গে ২১ ও ২৩ নম্বর ওয়ার্ড এবং মদপুর, মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। যাতে রমজান ও ঈদকে সামনে রেখে এসব পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা অনুযায়ী সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্য থেকেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসুদুজ্জামান প্রতি বছরই রমজান মাসে এমন উদ্যোগ গ্রহণ করে থাকেন। বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পুরো রমজান জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।  মাসুদুজ্জামান মনে করেন, সমাজের স্বচ্ছল ও বিত্তবানরা যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তার লক্ষ্য হলো—রমজান ও ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারগুলো যেন খাদ্য ও প্র

বিএনপি নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে ঈদসামগ্রী বিতরণ

বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১৭ মার্চ) ২৭ রমজানে নগরীর ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১১শ’ পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হয়। একইসঙ্গে ২১ ও ২৩ নম্বর ওয়ার্ড এবং মদপুর, মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। যাতে রমজান ও ঈদকে সামনে রেখে এসব পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা অনুযায়ী সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্য থেকেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসুদুজ্জামান প্রতি বছরই রমজান মাসে এমন উদ্যোগ গ্রহণ করে থাকেন। বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পুরো রমজান জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। 

মাসুদুজ্জামান মনে করেন, সমাজের স্বচ্ছল ও বিত্তবানরা যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তার লক্ষ্য হলো—রমজান ও ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারগুলো যেন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কষ্ট না পায়। তিনি বিশ্বাস করেন, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আমির হোসেন, মনিরুল ইসলাম রবি, মমিনুল ইসলাম বাবু, রিপন মাতবর, কবির, ইমাম হোসেন বাদল, হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow