বিএনপি নেতার বিরুদ্ধে আরেক নেতার সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে আরেক বিএনপি নেতার মাদক শেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুর রউফ দাবি করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। তিনি বলেন, ঈদের সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই তাকে ও তার পরিবারকে জড়িয়ে অপপ্রচার শুরু হয়। রউফ আরও অভিযোগ করেন, আব্দুল জলিল নিজেই মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেন এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হয়। পাশাপাশি একটি অবৈধ চুনা কারখানা থেকে মাসোহারা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, এসব মাসোহারা সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে রউফ বলেন, এসব দোকান আওয়ামী লীগ সরকারের সময়েই গড়ে

বিএনপি নেতার বিরুদ্ধে আরেক নেতার সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে আরেক বিএনপি নেতার মাদক শেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুর রউফ দাবি করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। তিনি বলেন, ঈদের সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই তাকে ও তার পরিবারকে জড়িয়ে অপপ্রচার শুরু হয়।

রউফ আরও অভিযোগ করেন, আব্দুল জলিল নিজেই মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেন এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হয়। পাশাপাশি একটি অবৈধ চুনা কারখানা থেকে মাসোহারা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, এসব মাসোহারা সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।

সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে রউফ বলেন, এসব দোকান আওয়ামী লীগ সরকারের সময়েই গড়ে উঠেছে এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে অভিযুক্ত আব্দুল জলিল এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার দেওয়া তথ্যই সঠিক এবং নিজের অনিয়ম আড়াল করতেই আব্দুর রউফ মিথ্যা অভিযোগ তুলছেন।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না হলে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow