বিএনপি নেতার হামলায় হাসপাতালে কাতরাচ্ছেন নারী

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় এক নারীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উলুবিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম সালমা বেগম (৪০)। ভুক্তভোগীর পরিবার জানায়, বিকেলে গবাদিপশু ঠেকাতে নিজ ঘরের পাশ দিয়ে বেড়া দিচ্ছিলেন সালমা বেগম। ওই বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখসহ (৪২) তার অনুসারী রেজওয়ান, মকবুল ও বায়েজিদ তাকে মারধর শুরু করেন। এসময় তারা সালমাকে মারধরের পাশাপাশি ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে স্থানীয়দের সহায়তায় রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সারা শরীরে জখম নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন সালমা বেগম। আহত সালমা বেগম বলেন, ‌‘এর আগে বিগত ৫ আগস্টের পর আমাকে আবাসনের সরকারি ঘর থেকে নামিয়ে দেয় রফিকুল শেখ। এরপর আবাসন সংলগ্ন সরকারি জায়গায় ঘর বেঁধে থাকতাম। সেখান থেকেও আমাকে উচ্ছেদ করার জন্য মারধর ও ঘর ভাঙচুর করেছে। আমি এর ন্যায় বিচার চাই।’ তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত রফিকুল শেখ। যোগাযোগের চ

বিএনপি নেতার হামলায় হাসপাতালে কাতরাচ্ছেন নারী

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় এক নারীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উলুবিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম সালমা বেগম (৪০)।

ভুক্তভোগীর পরিবার জানায়, বিকেলে গবাদিপশু ঠেকাতে নিজ ঘরের পাশ দিয়ে বেড়া দিচ্ছিলেন সালমা বেগম। ওই বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখসহ (৪২) তার অনুসারী রেজওয়ান, মকবুল ও বায়েজিদ তাকে মারধর শুরু করেন। এসময় তারা সালমাকে মারধরের পাশাপাশি ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে স্থানীয়দের সহায়তায় রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সারা শরীরে জখম নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন সালমা বেগম।

আহত সালমা বেগম বলেন, ‌‘এর আগে বিগত ৫ আগস্টের পর আমাকে আবাসনের সরকারি ঘর থেকে নামিয়ে দেয় রফিকুল শেখ। এরপর আবাসন সংলগ্ন সরকারি জায়গায় ঘর বেঁধে থাকতাম। সেখান থেকেও আমাকে উচ্ছেদ করার জন্য মারধর ও ঘর ভাঙচুর করেছে। আমি এর ন্যায় বিচার চাই।’

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত রফিকুল শেখ। যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow