বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে : আহমদ আবদুল কাদের

বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। শুক্রবার (১ মে) খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জোন আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিদ্ধিরগঞ্জের ফুড প্যারাডাইজ পার্টি সেন্টারে এই তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়। মজলিস মহাসচিব বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে এবং স্বৈরাচারী পথ বন্ধের জন্য রাজনৈতিক দলগুলো মিলে জুলাই সনদ তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি সংবিধানের অপব্যাখ্যা করে তা এড়িয়ে যাচ্ছে। কিছু বাতিল করেছে আর কিছু স্থগিত করেছে। যে অধ্যাদেশগুলো দেশকে স্বাধীন রাখার কথা, সঠিক পথে নিয়ে যাওয়ার কথা, বিএনপি সেগুলো বাতিল করে দিয়েছে। বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পথে এগিয়ে চলছে। স্বৈরাচারের পথে হাঁটছে। এ অবস্থা চলতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা হতে দেবে না।  দিনব্যাপী এই মজলিসে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনায় অংশ নেন দলের নায়েবে আমির মাওলানা সাইয়্যিদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলীল, সাংগঠনিক সম্পাদক শায়খুল হা

বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে : আহমদ আবদুল কাদের

বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (১ মে) খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জোন আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিদ্ধিরগঞ্জের ফুড প্যারাডাইজ পার্টি সেন্টারে এই তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।

মজলিস মহাসচিব বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে এবং স্বৈরাচারী পথ বন্ধের জন্য রাজনৈতিক দলগুলো মিলে জুলাই সনদ তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি সংবিধানের অপব্যাখ্যা করে তা এড়িয়ে যাচ্ছে। কিছু বাতিল করেছে আর কিছু স্থগিত করেছে। যে অধ্যাদেশগুলো দেশকে স্বাধীন রাখার কথা, সঠিক পথে নিয়ে যাওয়ার কথা, বিএনপি সেগুলো বাতিল করে দিয়েছে। বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পথে এগিয়ে চলছে। স্বৈরাচারের পথে হাঁটছে। এ অবস্থা চলতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা হতে দেবে না। 

দিনব্যাপী এই মজলিসে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনায় অংশ নেন দলের নায়েবে আমির মাওলানা সাইয়্যিদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলীল, সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওলানা শেখ সালাহউদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহসভাপতি ও জোন সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, জেলা সহসভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহসভাপতি অধ্যাপক সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow