বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছি না : নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছেন না। আর্থিক খাতে অনিয়ম, গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক নিয়োগ এবং নীতিগত অবস্থানে অসঙ্গতির অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম আর্থিক খাতের নানা দুর্বলতার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিএনপি শাসনামলে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা ছিল না, এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, গভর্নর হিসেবে এমন একজনকে বসানো হয়েছে, যিনি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বিশেষভাবে অভিজ্ঞ, যা বড় অঙ্কের ঋণ পুনর্বিন্যাসকে সহজ করেছে। নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি বড় অংশই ঋণগ্রহীতা, যাদের মধ্যে অনেকেই ঋণখেলাপি ছিলেন। নির্বাচনের আগে কিছু অর্থ পরিশোধ করে তারা ঋণ পুনঃতফসিল করেছেন। তার মতে, এই প্রক্রিয়া আর্থিক খাতের স্

বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছি না : নাহিদ ইসলাম
জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছেন না। আর্থিক খাতে অনিয়ম, গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক নিয়োগ এবং নীতিগত অবস্থানে অসঙ্গতির অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম আর্থিক খাতের নানা দুর্বলতার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিএনপি শাসনামলে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা ছিল না, এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, গভর্নর হিসেবে এমন একজনকে বসানো হয়েছে, যিনি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বিশেষভাবে অভিজ্ঞ, যা বড় অঙ্কের ঋণ পুনর্বিন্যাসকে সহজ করেছে। নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি বড় অংশই ঋণগ্রহীতা, যাদের মধ্যে অনেকেই ঋণখেলাপি ছিলেন। নির্বাচনের আগে কিছু অর্থ পরিশোধ করে তারা ঋণ পুনঃতফসিল করেছেন। তার মতে, এই প্রক্রিয়া আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ ও সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রভাব ক্রমেই বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের আস্থা কমছে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, 'যেভাবে আর্থিক খাতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে, তাতে তাদের ওপর আর আস্থা রাখতে পারছি না।' তিনি সতর্ক করে বলেন, এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে দেশের আর্থিক শৃঙ্খলা আরও দুর্বল হয়ে পড়তে পারে। সবশেষে তিনি আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow