বিএনপির বাইরের যে ৩ এমপি জায়গা পেলেন মন্ত্রিসভায়

বিএনপির বাইরে থেকে তিনজন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সবাই প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনজন হলেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), নুরুল হক নুর (ভিপি নুর) ও ববি হাজ্জাজ। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে লড়েন। সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাথাল প্রতীকে ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। ববি জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ছিলেন। তিনি নিজের দল ছেড়ে বিএনপির ধানের শীষ নিয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী হন। তিনি দেশের শীর্ষ ধনী মুসা বিন শমসেরের ছেলে। তিনি একাধারে লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ। এনএইচ/একিউএফ

বিএনপির বাইরের যে ৩ এমপি জায়গা পেলেন মন্ত্রিসভায়

বিএনপির বাইরে থেকে তিনজন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সবাই প্রতিমন্ত্রী হচ্ছেন।

তিনজন হলেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), নুরুল হক নুর (ভিপি নুর) ও ববি হাজ্জাজ। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে লড়েন।

সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাথাল প্রতীকে ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেন।

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে আলোচনায় আসেন।

ববি জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ছিলেন। তিনি নিজের দল ছেড়ে বিএনপির ধানের শীষ নিয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী হন। তিনি দেশের শীর্ষ ধনী মুসা বিন শমসেরের ছেলে। তিনি একাধারে লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ।

এনএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow