বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর প্রধান কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খানের সঙ্গে করপোরেশনের কর্মকর্তাবৃন্দের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিএসইসি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব । সভায় এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত করপোরেশন), মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব (জাহাজ পুন:প্রক্রিয়া, বিরা, বেখা ও বিআইএম) শিল্প মন্ত্রণালয়, মো. ওসমান গনি যুগ্মসচিব ও পরিচালক (অর্থ), বিএসইসি, গোলাম মোহাম্মদ ভূঁইয়া, যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পর্ষদ সদস্য, পিআইএল, মো. মনজুরুল হাফিজ বিপিএএ, যুগ্মসচিব ও পরিচালক (পরিঃ ও উন্নয়ন), বিশ্বাস রাসেল হোসেন, যুগ্মসচিব ও পরিচালক (বাণিজ্যিক), ড. মো. বেলাল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল), বিভাগীয় প্রধানগণ এবং নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসইসি’র অধীনস্থ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘জুম
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর প্রধান কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খানের সঙ্গে করপোরেশনের কর্মকর্তাবৃন্দের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিএসইসি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব । সভায় এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত করপোরেশন), মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব (জাহাজ পুন:প্রক্রিয়া, বিরা, বেখা ও বিআইএম) শিল্প মন্ত্রণালয়, মো. ওসমান গনি যুগ্মসচিব ও পরিচালক (অর্থ), বিএসইসি, গোলাম মোহাম্মদ ভূঁইয়া, যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পর্ষদ সদস্য, পিআইএল, মো. মনজুরুল হাফিজ বিপিএএ, যুগ্মসচিব ও পরিচালক (পরিঃ ও উন্নয়ন), বিশ্বাস রাসেল হোসেন, যুগ্মসচিব ও পরিচালক (বাণিজ্যিক), ড. মো. বেলাল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল), বিভাগীয় প্রধানগণ এবং নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসইসি’র অধীনস্থ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘জুম’ এর মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।
মতবিনিময় সভায় শিল্প সচিব বিএসইসির আওতাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান সামগ্রিক ও ব্যবসায়িক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি করপোরেশনের অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাভজনক ধারায় ফিরিয়ে আনার জন্য বাস্তবসম্মত প্রস্তাবনা তৈরি ও সুনির্দিষ্ট কর্মসূচি আহ্বান করেন।
সচিব তার বক্তব্যে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএসইসি’র ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি করপোরেশনের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে এবং সরকারের ভিশন বাস্তবায়নের অংশীদার হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দলগতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম শিল্প সচিবকে বিএসইসি কার্যালয়ে স্বাগত জানান এবং করপোরেশনের সার্বিক অগ্রগতি নিশ্চিতকরণে শিল্প মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও নীতিগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সচিবের নির্দেশনা অনুযায়ী করপোরেশনের সার্বিক সক্ষমতা বৃদ্ধি ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?