‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কৃত করল ইউনিলিভার
দেশের তরুণ নেতৃত্ব ও উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাকে উৎসাহিত করতে আয়োজিত ইউনিলিভার বাংলাদেশের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা দল ও অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতাপূর্ণ চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয় ‘সোপ-আর-স্টারস’ দল। দলের সদস্য ছিলেন মির রামিসা রাইয়ান রোজ, ফাইয়াজ আমিন রাহিন এবং রুশমিলা হাবিব। রাহিন ও রুশমিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর শিক্ষার্থী এবং রোজ ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের শিক্ষার্থী। প্রথম রানারআপ হয় ‘লকড আউট’ দল। দলের সদস্য সামিহা তাহসিন মেধা, ইভান আশফাক এবং নুসাইবা নাঈম। দ্বিতীয় রানারআপ হয়েছে ‘ব্রেকিং গুড’ দল, যার সদস্য ফাতিমা আহমেদ, মুজাহিদুল ইসলাম তাজদিদ এবং আদিবা মুস্তফা তানিশা। গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়া দলগুলো বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধা
দেশের তরুণ নেতৃত্ব ও উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাকে উৎসাহিত করতে আয়োজিত ইউনিলিভার বাংলাদেশের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা দল ও অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতাপূর্ণ চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয় ‘সোপ-আর-স্টারস’ দল।
দলের সদস্য ছিলেন মির রামিসা রাইয়ান রোজ, ফাইয়াজ আমিন রাহিন এবং রুশমিলা হাবিব। রাহিন ও রুশমিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর শিক্ষার্থী এবং রোজ ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের শিক্ষার্থী।
প্রথম রানারআপ হয় ‘লকড আউট’ দল। দলের সদস্য সামিহা তাহসিন মেধা, ইভান আশফাক এবং নুসাইবা নাঈম। দ্বিতীয় রানারআপ হয়েছে ‘ব্রেকিং গুড’ দল, যার সদস্য ফাতিমা আহমেদ, মুজাহিদুল ইসলাম তাজদিদ এবং আদিবা মুস্তফা তানিশা।
গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়া দলগুলো বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধানে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এসব প্রস্তাব মূল্যায়ন করেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি) হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন।
অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, ‘ভবিষ্যৎ সেই তরুণদের, যারা প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে, নতুনভাবে ভাবতে এবং সাহসী চিন্তাকে বাস্তব ফলাফলে রূপ দিতে প্রস্তুত। ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর মাধ্যমে আমরা এমন এক প্রজন্মকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করছি, যারা ডিজিটাল, তথ্যনির্ভর ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।’
‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে উদ্ভাবনী ব্যবসায়িক সমাধান তৈরিতে উৎসাহিত করেছে। এবারই প্রথম ইউনিলিভার বাংলাদেশ বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপি-কে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে, যাতে নেতৃত্ব বিকাশ, বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের শুরুতেই কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য বাস্তবায়ন করা যায়।
প্রতিযোগিতার শুরুতে আবেদন, যোগ্যতা যাচাই এবং ডিজিটাল সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। পরে নির্বাচিত ৪৫ জন অংশগ্রহণকারী বুটক্যাম্প, মেন্টরশিপ, ফোকাস গ্রুপ আলোচনা, কেস সমাধান এবং বিভিন্ন মূল্যায়ন কার্যক্রমে অংশ নেন। সেখান থেকে শীর্ষ ১৮ জনকে ছয়টি দলে ভাগ করে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
ইউনিলিভার জানায়, কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘লার্ন টু লিড’ রোডশো এবং অনলাইন ওয়েবিনারের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ইউনিলিভারের ব্যবসায়িক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, নিয়োগপ্রক্রিয়া এবং এন্ট্রি-লেভেল ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীরা ইউনিলিভারের গো-টু-মার্কেট, ফাইন্যান্স, সাপ্লাই চেইন ও হিউম্যান রিসোর্স বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। পাশাপাশি সেরা পারফর্মাররা ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের (ইউএফএলপি) চূড়ান্ত সাক্ষাৎকার, এন্ট্রি-লেভেল নিয়োগ এবং ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামে সরাসরি বিবেচিত হবেন।
ইউনিলিভার বাংলাদেশ জানিয়েছে, ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর মাধ্যমে এমন এক নতুন নেতৃত্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য, যারা উদ্ভাবনী চিন্তা, কার্যকর সিদ্ধান্ত এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ব্যবসা ও সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যার যাত্রা ছয় দশকেরও বেশি সময়ের। দেশের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার প্রতিদিনের প্রয়োজন মেটাতে ইউনিলিভারের অন্তত একটি ব্র্যান্ড ব্যবহার করে। লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন ও ডাভসহ ২০টিরও বেশি বিশ্বস্ত ব্র্যান্ডের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লাখো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে আছে। ইউবিএল হলো ইউনিলিভার গ্লোবালের একটি সহায়ক প্রতিষ্ঠান যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ভোক্তাপণ্য সরবরাহ করে আসছে।
What's Your Reaction?