বিজ্ঞাপন দিয়ে নির্বাচক খুঁজছে ইসিবি
জাতীয় দলের নির্বাচকের খোঁজে নেমেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপনও প্রকাশ করেছে ইতোমধ্যে। সবকিছু সঠিকভাবে এগুলো আসন্ন জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই কাজ শুরু করবেন নতুন নির্বাচক।
সর্বশেষ অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। এরপরই পরিবারের সাথে বেশি সময় কাটাতে চাওয়ার কারণ দেখিয়ে ইসিবির নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুক রাইট। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করেছেন তিনি। বর্তমানে আর ইসিবির জাতীয় নির্বাচকের পদে নেই রাইট।
এর ফলে গত ১৮ই মার্চ নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসিবি। যেখানে ইংল্যান্ডের ছেলেদের জাতীয় নির্বাচক চাওয়া হয়েছে। রাইটের পদের চেয়ে যেখানে তফাত ‘জাতীয়’ শব্দে। ফলে নতুন দায়িত্ব পাওয়া নির্বাচকের কাঁধে দায়িত্ব কিছুটা বেশি থাকবে বলেই আশা করা যাচ্ছে।
দল নির্বাচনের পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেট দল এবং কাউন্টি দলের মধ্যকার সঠিক যোগাযোগ বজায় রাখার দায়িত্বও থাকবে নির্বাচকের। অতীতে এসব নিয়ে বেশ সমালোচনাও হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটে। এবার আর তাই কোনো ভুল করতে চায় না ইসিবি।