বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
রাজধানীর গাবতলী বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ। শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ট্রাফিক-মিরপুর বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১৮ জুলাই) সকালে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে কাগজপত্র চাইলে দিতে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন। উপস্থিত জনতার সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটকের পর সাজ্জাদ হোসেনকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআইএইচএস
রাজধানীর গাবতলী বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ট্রাফিক-মিরপুর বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১৮ জুলাই) সকালে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে কাগজপত্র চাইলে দিতে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন। উপস্থিত জনতার সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটকের পর সাজ্জাদ হোসেনকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস
What's Your Reaction?