বিদেশে তৈরি হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে

জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বিদেশে তৈরি হিউম্যানয়েড রোবট, উন্নত রোবোটিক ডিভাইস এবং নির্দিষ্ট ধরনের পাওয়ার ইনভার্টার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এফসিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নে দেখা গেছে, বিদেশে তৈরি উন্নত রোবোটিক ডিভাইস ও নেটওয়ার্ক-সংযুক্ত পাওয়ার ইনভার্টার সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সাইবার নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে। সংস্থাটি বলেছে, এসব ডিভাইসের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলে দুর্বলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলার আশঙ্কাও রয়েছে। নতুন সিদ্ধান্তটি হোয়াইট হাউসের ২০২৫ সালের জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে। এ নীতির লক্ষ্য গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি খাতে উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা এবং দেশীয় শিল্পভিত্তি শক্তিশালী করা। আরও পড়ুন ২ নাকি ৪ অ্যান্টেনার রাউটার, কোনটি বেশি ভালো? এফসিসির নির্দেশনায় বলা হয়েছে, চার পা-ওয়ালা রোবট, হিউম্যান

বিদেশে তৈরি হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে

জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বিদেশে তৈরি হিউম্যানয়েড রোবট, উন্নত রোবোটিক ডিভাইস এবং নির্দিষ্ট ধরনের পাওয়ার ইনভার্টার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এফসিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নে দেখা গেছে, বিদেশে তৈরি উন্নত রোবোটিক ডিভাইস ও নেটওয়ার্ক-সংযুক্ত পাওয়ার ইনভার্টার সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সাইবার নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।

সংস্থাটি বলেছে, এসব ডিভাইসের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলে দুর্বলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলার আশঙ্কাও রয়েছে। নতুন সিদ্ধান্তটি হোয়াইট হাউসের ২০২৫ সালের জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে। এ নীতির লক্ষ্য গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি খাতে উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা এবং দেশীয় শিল্পভিত্তি শক্তিশালী করা।

এফসিসির নির্দেশনায় বলা হয়েছে, চার পা-ওয়ালা রোবট, হিউম্যানয়েড রোবট এবং অন্যান্য উন্নত রোবোটিক ডিভাইস এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে প্রতিরক্ষা বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ব্যবহৃত কিছু রোবটের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

এফসিসির ভাষ্য, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, উৎপাদনশিল্প এবং সামরিক খাতে উন্নত রোবটের ব্যবহার বাড়ছে। তাই এসব প্রযুক্তির জন্য নিরাপদ দেশীয় সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ওয়াই-ফাই, ব্লুটুথ বা সেলুলার সংযোগযুক্ত নির্দিষ্ট ধরনের পাওয়ার ইনভার্টারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কমিশনের মতে, এ ধরনের ডিভাইসের সরবরাহ বা কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে মার্কিন জ্বালানি বিভাগের মূল্যায়নে বলা হয়েছে, পাওয়ার ইনভার্টারের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখনো প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত হয়। ফলে স্বল্পমেয়াদে পুরোপুরি দেশীয় উৎপাদনে স্থানান্তর করা বেশ চ্যালেঞ্জিং হবে।

এফসিসি জানিয়েছে, বিশেষ ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান শর্তসাপেক্ষ অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। আবেদন অনুমোদিত হলে তারা নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্য বিক্রি চালিয়ে যেতে পারবে।

এফসিসির মতে, বিদেশে তৈরি হিউম্যানয়েড রোবট ও স্মার্ট পাওয়ার ইনভার্টার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এসব ডিভাইস ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকায় সেগুলো হ্যাকিং, তথ্য চুরি বা দূর থেকে নিয়ন্ত্রণের শিকার হতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। পাশাপাশি বিদেশি সরবরাহ শৃঙ্খলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে উন্নত প্রযুক্তির উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনাই এ সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow