বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোশাররফ হোসেন (৪৫) নামে নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০) ওই এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। এছাড়া আবুল কালামের ছোট ভাই আহত মোশাররফ বিদেশ ফেরত; সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন। নিহতের ছোট ভাই ফিরোজ ও স্বজনরা জানান, বৃষ্টির মধ্যে দুইভাই আবুল কালাম ও মোশাররফ মিলে বাড়ির সামনের নিজস্ব বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন। এসময় হঠাৎ গাছটির পাশে ছিড়ে থাকা ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বৈদ্যুতিক কেবলের স্পর্শে মুহুর্তেই তারা দুইভাই আক্রান্ত হন। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়৷ পরে দুপুর ১টার দিকে

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই
ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোশাররফ হোসেন (৪৫) নামে নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০) ওই এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। এছাড়া আবুল কালামের ছোট ভাই আহত মোশাররফ বিদেশ ফেরত; সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন। নিহতের ছোট ভাই ফিরোজ ও স্বজনরা জানান, বৃষ্টির মধ্যে দুইভাই আবুল কালাম ও মোশাররফ মিলে বাড়ির সামনের নিজস্ব বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন। এসময় হঠাৎ গাছটির পাশে ছিড়ে থাকা ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বৈদ্যুতিক কেবলের স্পর্শে মুহুর্তেই তারা দুইভাই আক্রান্ত হন। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়৷ পরে দুপুর ১টার দিকে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজন রোগী হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow