বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

সুদানের সেনাবাহিনী দাবি করেছে, চলতি মাসের প্রথমার্ধে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের ২০৫টি যুদ্ধযান, ১৭টি সামরিক সরঞ্জামবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৪টি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী দেশের বিভিন্ন ফ্রন্টে আরএসএফের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্লু নাইল অঙ্গরাজ্যের কুরমুক শহর পুনর্দখলের কথাও উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ১ থেকে ১৫ জুন পর্যন্ত অভিযানে আরএসএফের ২০৫টি যুদ্ধযান, ১৭টি সামরিক সরঞ্জামবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে, ২১টি যুদ্ধযান জব্দ করা হয়েছে এবং ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দারফুরে ৭৬টি যুদ্ধযান ও ১৭টি ট্রাক ধ্বংস করা হয়েছে। দক্ষিণ কর্দোফানে ১৯টি যুদ্ধযান ধ্বংস এবং বহু আরএসএফ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া উত্তর কর্দোফানে ৫৪টি যুদ্ধযান ধ্বংস, ৩টি ড্রোন ভূপাতিত এবং বহু আরএসএফ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হোয়াইট নাইল অঙ্গরাজ্যে আরও একটি ড্রোন ভূপাতিত

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর
সুদানের সেনাবাহিনী দাবি করেছে, চলতি মাসের প্রথমার্ধে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের ২০৫টি যুদ্ধযান, ১৭টি সামরিক সরঞ্জামবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৪টি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী দেশের বিভিন্ন ফ্রন্টে আরএসএফের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্লু নাইল অঙ্গরাজ্যের কুরমুক শহর পুনর্দখলের কথাও উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ১ থেকে ১৫ জুন পর্যন্ত অভিযানে আরএসএফের ২০৫টি যুদ্ধযান, ১৭টি সামরিক সরঞ্জামবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে, ২১টি যুদ্ধযান জব্দ করা হয়েছে এবং ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দারফুরে ৭৬টি যুদ্ধযান ও ১৭টি ট্রাক ধ্বংস করা হয়েছে। দক্ষিণ কর্দোফানে ১৯টি যুদ্ধযান ধ্বংস এবং বহু আরএসএফ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া উত্তর কর্দোফানে ৫৪টি যুদ্ধযান ধ্বংস, ৩টি ড্রোন ভূপাতিত এবং বহু আরএসএফ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হোয়াইট নাইল অঙ্গরাজ্যে আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সুদানের সেনাবাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow