বিমানে পোকার কামড়, গুরুতর অসুস্থ রাজেশ শর্মা

বলিউড ও টালিউডের পরিচিত মুখ রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হায়দরাবাদ থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন রাজেশ শর্মা। যাত্রাপথেই তার পায়ে একটি পোকার কামড় লাগে। প্রথমে ঘটনাটি তেমন গুরুত্ব না পেলেও পরে সেই স্থান থেকে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর ও সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় জানান, রাজেশ শর্মা ডায়াবেটিসে ভুগছেন। ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, পাশাপাশি শ্বাসকষ্টও শুরু হয়। পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে দ্রুত তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন বিয়ের আগে মেয়েদের যে পরামর্শ দিলেন সেলিনা জেটলি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের তুলনায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সংক্রমণের কারণে এখন

বিমানে পোকার কামড়, গুরুতর অসুস্থ রাজেশ শর্মা

বলিউড ও টালিউডের পরিচিত মুখ রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হায়দরাবাদ থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন রাজেশ শর্মা। যাত্রাপথেই তার পায়ে একটি পোকার কামড় লাগে। প্রথমে ঘটনাটি তেমন গুরুত্ব না পেলেও পরে সেই স্থান থেকে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে।

অভিনেত্রীর ও সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় জানান, রাজেশ শর্মা ডায়াবেটিসে ভুগছেন। ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, পাশাপাশি শ্বাসকষ্টও শুরু হয়। পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে দ্রুত তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের তুলনায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সংক্রমণের কারণে এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত তিনি শঙ্কামুক্ত বলেই জানা গেছে।

রাজেশ শর্মা বাংলা ও হিন্দি-দুই চলচ্চিত্র অঙ্গনেই সমানভাবে জনপ্রিয়। চরিত্রাভিনেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বলিউডে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ এবং ‘মিশন রানীগঞ্জ’। পাশাপাশি বাংলা সিনেমা ও টেলিভিশনেও তিনি নিয়মিত অভিনয় করে আসছেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow