বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহবুবুর রহমান এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ। নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ বলেন, সকালে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। সকাল ১০টার দিকে মাছ নিয়ে বাড়ি ফেরার পর দুপুর ১টার দিকে আবারও বিলে যান। সেখানে আগে থেকেই বৈদ্যুতিক মোটর চালু ছিল। একপর্যায়ে বৈদ্যুতিক তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামতেই প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও পড়ুন কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ যুবকের নিহত মাহবুবুর রহমানের চাচা ফারুক হোসেন পাশেই কাজ করছিলেন। পরে তিনি স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদে
নওগাঁর পোরশা উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহবুবুর রহমান এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ বলেন, সকালে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। সকাল ১০টার দিকে মাছ নিয়ে বাড়ি ফেরার পর দুপুর ১টার দিকে আবারও বিলে যান। সেখানে আগে থেকেই বৈদ্যুতিক মোটর চালু ছিল। একপর্যায়ে বৈদ্যুতিক তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামতেই প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মাহবুবুর রহমানের চাচা ফারুক হোসেন পাশেই কাজ করছিলেন। পরে তিনি স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরমান হোসেন রুমন/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
