বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা, বিকল্প নাম ঘোষণা করল শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। বাকি অংশে আর খেলা হচ্ছে না লঙ্কানদের তারকা পেসার মাথিশা পাথিরানার। পায়ের চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশে পাথিরানাকে পাবে না লঙ্কানরা। তবে তার বিকল্প হিসেবে নামও ঘোষণা করে ফেলেছে শ্রীলঙ্কা। বদলি হিসেবে দিলশান মাদুশাঙ্কাকে দলে টেনেছে সিংহলীজরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অস্ট্রেলিয়া ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পাথিরানার ছিটকে যাওয়ার বিষয়টি আগে নিশ্চিত করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর। জিম্বাবুয়ে ম্যাচের আগে রাঠোর বলেছেন, ‘আমার মনে হয় সে (পাথিরানা) ছিটকে গেছে।’ বদলি হিসেবে শ্রীলঙ্কার হাতে বেশ কিছু বিকল্প ছিল। ব
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। বাকি অংশে আর খেলা হচ্ছে না লঙ্কানদের তারকা পেসার মাথিশা পাথিরানার। পায়ের চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশে পাথিরানাকে পাবে না লঙ্কানরা। তবে তার বিকল্প হিসেবে নামও ঘোষণা করে ফেলেছে শ্রীলঙ্কা। বদলি হিসেবে দিলশান মাদুশাঙ্কাকে দলে টেনেছে সিংহলীজরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অস্ট্রেলিয়া ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পাথিরানার ছিটকে যাওয়ার বিষয়টি আগে নিশ্চিত করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর। জিম্বাবুয়ে ম্যাচের আগে রাঠোর বলেছেন, ‘আমার মনে হয় সে (পাথিরানা) ছিটকে গেছে।’
বদলি হিসেবে শ্রীলঙ্কার হাতে বেশ কিছু বিকল্প ছিল। বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারার চেয়ে দিলশান মাদুশাঙ্কাকেই বেশি যোগ্য মনে করেছে লঙ্কানরা। ফলে পাথিরানার বদলি হিসেবে স্কোয়াডে ঢুকে গেছেন দিলশান মাদুশাঙ্কা।
১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। দুই দলই চলে গেছে সুপার এইটে। এই ম্যাচ তাই শুধুই নিয়মরক্ষার।
What's Your Reaction?