বিশ্বকাপ ফাইনালে স্পেনের পক্ষ নিলেন ব্রাজিলের মার্সেলো

ব্রাজিলের জার্সিতে অসংখ্য শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি কখনো ছুঁয়ে দেখা হয়নি মার্সেলোর। তাই বিশ্বকাপের স্বপ্নভঙ্গের কষ্ট তিনি খুব ভালোভাবেই বোঝেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে যখন তাকে জিজ্ঞেস করা হলো, আর্জেন্টিনা নাকি স্পেন—কাকে সমর্থন করছেন, তখন কোনো দ্বিধা না করেই নিজের পছন্দ জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই সাবেক লেফট-ব্যাক। মার্সেলো বলেন, \'আমি চাই স্পেন বিশ্বকাপ জিতুক। কারণ আমি সেখানেই থাকি, ব্রাজিল তো আর বিশ্বকাপে নেই। আমার সন্তানদের জন্ম স্পেনে, আমি গত ২০ বছর ধরে সেখানেই বসবাস করছি। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে স্পেনের হয়েই খেলছে।\' মার্সেলোর ছেলে এনজো আলভেস বর্তমানে স্পেনের যুব জাতীয় দলের হয়ে খেলছেন। পাশাপাশি তিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমিরও সদস্য।বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর তাই মার্সেলোর সমর্থন স্বাভাবিকভাবেই স্পেনের দিকে ঝুঁকেছে। এর পেছনে রয়েছে তার দীর্ঘদিনের স্পেন-সংযোগ এবং পরিবারের সম্পর্ক। এছাড়া ফুটবলবিশ্বে দীর্ঘদিনের ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও আলোচনায় এসেছে। আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জেতে, তাহলে তাদের বিশ্বকাপ সংখ্যা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের পক্ষ নিলেন ব্রাজিলের মার্সেলো

ব্রাজিলের জার্সিতে অসংখ্য শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি কখনো ছুঁয়ে দেখা হয়নি মার্সেলোর। তাই বিশ্বকাপের স্বপ্নভঙ্গের কষ্ট তিনি খুব ভালোভাবেই বোঝেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে যখন তাকে জিজ্ঞেস করা হলো, আর্জেন্টিনা নাকি স্পেন—কাকে সমর্থন করছেন, তখন কোনো দ্বিধা না করেই নিজের পছন্দ জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই সাবেক লেফট-ব্যাক।

মার্সেলো বলেন, 'আমি চাই স্পেন বিশ্বকাপ জিতুক। কারণ আমি সেখানেই থাকি, ব্রাজিল তো আর বিশ্বকাপে নেই। আমার সন্তানদের জন্ম স্পেনে, আমি গত ২০ বছর ধরে সেখানেই বসবাস করছি। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে স্পেনের হয়েই খেলছে।'

মার্সেলোর ছেলে এনজো আলভেস বর্তমানে স্পেনের যুব জাতীয় দলের হয়ে খেলছেন। পাশাপাশি তিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমিরও সদস্য।
বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর তাই মার্সেলোর সমর্থন স্বাভাবিকভাবেই স্পেনের দিকে ঝুঁকেছে। এর পেছনে রয়েছে তার দীর্ঘদিনের স্পেন-সংযোগ এবং পরিবারের সম্পর্ক।

এছাড়া ফুটবলবিশ্বে দীর্ঘদিনের ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও আলোচনায় এসেছে। আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জেতে, তাহলে তাদের বিশ্বকাপ সংখ্যা বেড়ে হবে চার, যা ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার আরও কাছাকাছি নিয়ে যাবে। সে কারণেও অনেক ব্রাজিলিয়ান সমর্থকের মতো মার্সেলোও এবার স্পেনের পক্ষেই অবস্থান নিয়েছেন।

আরআর/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow