বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ
বিশ্বকাপে স্বপ্নভঙ্গের হতাশা কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান। মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণও পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন এই ডাচ কোচ।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান কোমান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) বিষয়টি নিশ্চিত করে।
কোমান বলেন, এই সিদ্ধান্ত (পদত্যাগ) আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।
৬৩ বছর বয়সী এই কোচ আরও জানান, ব্যক্তিগত কারণও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরও বেশি সময় থাকতে চান তিনি।
কোমান বলেছেন, ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
বিদায়বেলায় ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কোমান বলেন, বিশ্বকাপ
বিশ্বকাপে স্বপ্নভঙ্গের হতাশা কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান। মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণও পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন এই ডাচ কোচ।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান কোমান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) বিষয়টি নিশ্চিত করে।
কোমান বলেন, এই সিদ্ধান্ত (পদত্যাগ) আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।
৬৩ বছর বয়সী এই কোচ আরও জানান, ব্যক্তিগত কারণও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরও বেশি সময় থাকতে চান তিনি।
কোমান বলেছেন, ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
বিদায়বেলায় ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কোমান বলেন, বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে খুবই ভালো লাগত। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।
এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে ওঠা এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।