‘বিশ্বকাপে ইংলিশদের মধ্যে প্রিমিয়ার লিগের সেই গতি নেই’
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার অন্যতম বড় চিন্তা শারীরিক ক্লান্তি। নকআউট পর্বে টানা তিন ম্যাচেই শেষ মুহূর্তের নাটকীয় লড়াইয়ের পাশাপাশি দুইবার অতিরিক্ত সময় খেলতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতে, এতে ইংল্যান্ড কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি প্রায় প্রতি সপ্তাহেই তাদের বেশিরভাগ খেলোয়াড়ের বিপক্ষে খেলি। শারীরিকভাবে তারা অবশ্যই খুব শক্তিশালী। তবে এই বিশ্বকাপে তাদের মধ্যে প্রিমিয়ার লিগের মতো সেই পরিচিত গতি দেখা যাচ্ছে না। এটা ক্লান্তির কারণে নাকি গরম আবহাওয়ার প্রভাব, আমি জানি না। তবুও তারা দারুণ একটি দল, আমরা তাদের অনেক সম্মান করি। সব প্রতিপক্ষকেই যেমন করি। তবে নিজেদের ওপর আমাদের অনেক আত্মবিশ্বাস আছে এবং আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ নকআউট পর্বে চার সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে বেশি সময় মাঠে কাটিয়েছে আর্জেন্টিনা। পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডের তুলনায় প্রায় অতিরিক্ত এক অর্ধের সমান বেশি সময় খেলেছে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময়
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার অন্যতম বড় চিন্তা শারীরিক ক্লান্তি। নকআউট পর্বে টানা তিন ম্যাচেই শেষ মুহূর্তের নাটকীয় লড়াইয়ের পাশাপাশি দুইবার অতিরিক্ত সময় খেলতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতে, এতে ইংল্যান্ড কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না।
ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি প্রায় প্রতি সপ্তাহেই তাদের বেশিরভাগ খেলোয়াড়ের বিপক্ষে খেলি। শারীরিকভাবে তারা অবশ্যই খুব শক্তিশালী। তবে এই বিশ্বকাপে তাদের মধ্যে প্রিমিয়ার লিগের মতো সেই পরিচিত গতি দেখা যাচ্ছে না। এটা ক্লান্তির কারণে নাকি গরম আবহাওয়ার প্রভাব, আমি জানি না। তবুও তারা দারুণ একটি দল, আমরা তাদের অনেক সম্মান করি। সব প্রতিপক্ষকেই যেমন করি। তবে নিজেদের ওপর আমাদের অনেক আত্মবিশ্বাস আছে এবং আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’
নকআউট পর্বে চার সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে বেশি সময় মাঠে কাটিয়েছে আর্জেন্টিনা। পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডের তুলনায় প্রায় অতিরিক্ত এক অর্ধের সমান বেশি সময় খেলেছে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী ফাইনালে খেলবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে।
১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার স্মরণীয় দুই গোলের কারণে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। সেই প্রসঙ্গ টেনে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘এই সপ্তাহে আমাদের অনুপ্রেরণা দিয়েগো (ম্যারাডোনা)। তিনি একজন কিংবদন্তি। তিনি যা করেছেন, সেটা শুধু লিওনেল মেসিই করতে পারে। আশা করি, আমরাও তেমন বিশেষ কিছু করতে পারব।’
আরআর/আইএইচএস/
What's Your Reaction?