বিশ্বকাপে খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্র-কানাডার কাছে দিল যে শর্ত

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবে ইরান, তবে আছে নানা শঙ্কা ও শর্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে।’ তবে সেই সঙ্গে আয়োজক দেশগুলোর কাছে নিরাপত্তা, ভিসা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তাও চেয়েছে তেহরান। ইরানি সংবাদমাধ্যমের বরাতে মেহদি তাজ বলেছেন, ‘সব খেলোয়াড় ও কোচিং স্টাফ, বিশেষ করে যারা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরে (আইআরজিসি) সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের যেন কোনো সমস্যা ছাড়াই ভিসা দেওয়া হয়।’ বিশ্বকাপকে সামনে রেখে ইরানের এ উদ্বেগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান রাজনৈতিক উত্তেজনা। ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে শুরু হওয়া সংঘাতের পর দুই দেশের মধ্যে এখন ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এখনও অনেক ইরানি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরান বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কয়েকটি শর্ত উত্থাপন করেছে।

বিশ্বকাপে খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্র-কানাডার কাছে দিল যে শর্ত

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবে ইরান, তবে আছে নানা শঙ্কা ও শর্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে।’ তবে সেই সঙ্গে আয়োজক দেশগুলোর কাছে নিরাপত্তা, ভিসা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তাও চেয়েছে তেহরান।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে মেহদি তাজ বলেছেন, ‘সব খেলোয়াড় ও কোচিং স্টাফ, বিশেষ করে যারা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরে (আইআরজিসি) সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের যেন কোনো সমস্যা ছাড়াই ভিসা দেওয়া হয়।’

বিশ্বকাপকে সামনে রেখে ইরানের এ উদ্বেগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান রাজনৈতিক উত্তেজনা। ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে শুরু হওয়া সংঘাতের পর দুই দেশের মধ্যে এখন ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এখনও অনেক ইরানি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরান বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কয়েকটি শর্ত উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা নিশ্চয়তা, নিরাপত্তা ব্যবস্থা এবং ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মানজনক আচরণের গ্যারান্টি।

মেহদি তাজ আরও বলেছেন, ‘আমরা আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে বিশ্বকাপে অংশ নেব।’

গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে দেশটির কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন মেহদি তাজ। অভিযোগ রয়েছে, অতীতে তার সঙ্গে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর সম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইরানের অন্যতম সেরা ফুটবলার ও অধিনায়ক মেহদি তারেমিকেও ঘিরে রয়েছে অনিশ্চয়তা। তারেমি বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছিলেন আইআরজিসিতে। ফলে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে বাধ্যতামূলক সামরিক সেবায় খেলোয়াড়দের পুলিশ, সেনাবাহিনী বা বিপ্লবী গার্ডে এলোমেলোভাবে দায়িত্ব দেওয়া হয়।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। সব মিলিয়ে এটি হবে তাদের সপ্তম বিশ্বকাপ। তবে এখন পর্যন্ত একবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ২১ নম্বরে। এশিয়ান বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ হারেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow