বিশ্বকাপে গোল্ডেন বল জেতা ফুটবলারকে কোচ বানাচ্ছে উরুগুয়ে
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর উরুগুয়ের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড দিয়েগো ফোরলানকে দায়িত্ব দিচ্ছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি দিয়েগো আলোনসো জানিয়েছেন, স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে বছরের শেষ দিকে, ফেডারেশনের নির্বাচন শেষ হওয়ার পর অথবা ২০২৭ সালের শুরুতে। তার ভাষ্য, ফোরলান এই দায়িত্ব নিতে আগ্রহী। চুক্তি সম্পন্ন হলে ৪৭ বছর বয়সী ফোরলান আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য উরুগুয়ের পরবর্তী ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বও সামলাবেন। আলোনসো বলেন, আমরা ইতোমধ্যে ফোরলানের সঙ্গে কথা বলেছি। কয়েক দফা বৈঠক হয়েছে এবং সেগুলো ইতিবাচক হয়েছে। আমাদের অগ্রাধিকার এখন অনূর্ধ্ব-২০ দলের কোচ, কোচিং স্টাফ গঠন এবং আগামী ছয় মাসে জাতীয় দলের পরবর্তী ধাপের জন্য উপযুক্ত প্রোফাইল নির্ধারণ করা। ২০১৯ সালের আগস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানান ফোরলান। ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানের ম
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর উরুগুয়ের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড দিয়েগো ফোরলানকে দায়িত্ব দিচ্ছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।
উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি দিয়েগো আলোনসো জানিয়েছেন, স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে বছরের শেষ দিকে, ফেডারেশনের নির্বাচন শেষ হওয়ার পর অথবা ২০২৭ সালের শুরুতে। তার ভাষ্য, ফোরলান এই দায়িত্ব নিতে আগ্রহী।
চুক্তি সম্পন্ন হলে ৪৭ বছর বয়সী ফোরলান আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য উরুগুয়ের পরবর্তী ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বও সামলাবেন।
আলোনসো বলেন, আমরা ইতোমধ্যে ফোরলানের সঙ্গে কথা বলেছি। কয়েক দফা বৈঠক হয়েছে এবং সেগুলো ইতিবাচক হয়েছে। আমাদের অগ্রাধিকার এখন অনূর্ধ্ব-২০ দলের কোচ, কোচিং স্টাফ গঠন এবং আগামী ছয় মাসে জাতীয় দলের পরবর্তী ধাপের জন্য উপযুক্ত প্রোফাইল নির্ধারণ করা।
২০১৯ সালের আগস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানান ফোরলান। ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন।
উরুগুয়ের জার্সিতে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন ফোরলান। ২০১০ বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই আসরে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন গোল্ডেন বল।
কোচিংয়ে অবশ্য ফোরলানের অভিজ্ঞতা খুব বেশি নয়। উরুগুয়ের ক্লাব পেনিয়ারোল ও আতেনাসে সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালের পর আর কোনো দলের কোচিং করাননি।
এবারের বিশ্বকাপে উরুগুয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গ্রুপ পর্বে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে বিদায় নেয় দলটি।
পুরো টুর্নামেন্টজুড়েই খেলোয়াড়দের সঙ্গে কোচ মার্সেলো বিয়েলসার সম্পর্কের টানাপোড়েনের খবরও প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। বিশ্বকাপ থেকে বিদায়ের মধ্য দিয়েই উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিয়েলসার তিন বছরের চুক্তিরও সমাপ্তি ঘটে।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?