বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল জাপান

অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে জাপান। ফুটবলের মেগা আসরে এটি হবে জাপানের অষ্টম অংশগ্রহণ। তবে চোটের কারণে দলের দুই প্রধান অস্ত্রকে ছাড়াই মাঠে নামতে হবে এশিয়ান জায়ান্টদের। প্রধান কোচ হাজিমে মোরিইয়াসুর ঘোষিত দলে নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা মিডফিল্ডার ওয়াতারু এন্দো। গত এপ্রিলে গোড়ালির চোটে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সময়মতো ফিট হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে জাপান শিবিরে। অন্যদিকে, অভিজ্ঞ ইয়তো নাগাতোমো আবারও ইতিহাস গড়তে যাচ্ছেন। ১৪৪ ম্যাচ খেলা এই ডিফেন্ডার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। জাপানের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো কাওরু মিতোমার অনুপস্থিতি। ব্রাইটনের এই উইঙ্গার চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। মিতোমার গতি ও ড্রিবলিং জাপানের আক্রমণের প্রধান শক্তি ছিল। একই কারণে দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোও। এই দুই তারকার অভাব মেটানো মোরিয়াসুর জন্য বড় চ্যালেঞ্জ হবে। স্কোয়াডে বরাবরের মতোই ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের দাপট দেখা গেছে। আর্সেনালের তাকেহিরো তোমিয়াসু এবং বায়ার্ন মিউনিখের

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল জাপান
অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে জাপান। ফুটবলের মেগা আসরে এটি হবে জাপানের অষ্টম অংশগ্রহণ। তবে চোটের কারণে দলের দুই প্রধান অস্ত্রকে ছাড়াই মাঠে নামতে হবে এশিয়ান জায়ান্টদের। প্রধান কোচ হাজিমে মোরিইয়াসুর ঘোষিত দলে নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা মিডফিল্ডার ওয়াতারু এন্দো। গত এপ্রিলে গোড়ালির চোটে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সময়মতো ফিট হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে জাপান শিবিরে। অন্যদিকে, অভিজ্ঞ ইয়তো নাগাতোমো আবারও ইতিহাস গড়তে যাচ্ছেন। ১৪৪ ম্যাচ খেলা এই ডিফেন্ডার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। জাপানের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো কাওরু মিতোমার অনুপস্থিতি। ব্রাইটনের এই উইঙ্গার চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। মিতোমার গতি ও ড্রিবলিং জাপানের আক্রমণের প্রধান শক্তি ছিল। একই কারণে দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোও। এই দুই তারকার অভাব মেটানো মোরিয়াসুর জন্য বড় চ্যালেঞ্জ হবে। স্কোয়াডে বরাবরের মতোই ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের দাপট দেখা গেছে। আর্সেনালের তাকেহিরো তোমিয়াসু এবং বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো সামলাবেন রক্ষণভাগ। মাঝমাঠে তাকেফুসা কুবো ও রিতসু দোয়ানদের ওপর থাকবে সৃজনশীলতার দায়িত্ব। আর গোল করার গুরুভার থাকছে দাইজেন মায়েদা ও আয়াসে উয়েদাদের কাঁধে। জাপানের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: জিয়ন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া। ডিফেন্ডার: ইউতা নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা। মিডফিল্ডার: জুন্নোসুকে সুজুকি, ওয়াতারু এন্দো (অধিনায়ক), জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি। ফরোয়ার্ড: কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow