বিশ্বকাপের ফাইনালে ভারতীয় কিশোরের ব্যাটিং তাণ্ডব, রেকর্ডবুক তছনছ

একজন বৈভব সূর্যবংশী। যেদিন ব্যাট হাতে ক্রিজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যান, সেদিন গড়েন অংসখ্য রেকর্ড। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্রথম ইনিংসের অর্ধেক সময় ব্যাট করলেন বাঁহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু ব্যাটিংয়ে অধিক আগ্রাসনের কারণে থেমেছেন ১৭৫ রানে। এরপরও গড়েছেন অসংখ্য রেকর্ড। জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। দ্বিতীয় উইকেটে নামেন দলনেতা আয়ুস মাত্রে। তাকে নিয়েই নিজের ব্যাটিং আগ্রাসন বৈভব সূর্যবংশী। চার-ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের তুলোধূনো করতে থাকেন তিনি। ফাইনালে বৈভবের ইনিংসটি থামে ৮০ বলে ১৭৫ রানে। ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। এর মাধ্যমে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ রান ছোঁয়ার কীর্তিও গড়েন। বিহারের ১৪ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার গড়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডও। এর আগে ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে শতক করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া। সূর্যবংশীই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি অন

বিশ্বকাপের ফাইনালে ভারতীয় কিশোরের ব্যাটিং তাণ্ডব, রেকর্ডবুক তছনছ

একজন বৈভব সূর্যবংশী। যেদিন ব্যাট হাতে ক্রিজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যান, সেদিন গড়েন অংসখ্য রেকর্ড। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্রথম ইনিংসের অর্ধেক সময় ব্যাট করলেন বাঁহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু ব্যাটিংয়ে অধিক আগ্রাসনের কারণে থেমেছেন ১৭৫ রানে। এরপরও গড়েছেন অসংখ্য রেকর্ড।

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। দ্বিতীয় উইকেটে নামেন দলনেতা আয়ুস মাত্রে। তাকে নিয়েই নিজের ব্যাটিং আগ্রাসন বৈভব সূর্যবংশী। চার-ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের তুলোধূনো করতে থাকেন তিনি।

ফাইনালে বৈভবের ইনিংসটি থামে ৮০ বলে ১৭৫ রানে। ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। এর মাধ্যমে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ রান ছোঁয়ার কীর্তিও গড়েন।

বিহারের ১৪ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার গড়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডও। এর আগে ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে শতক করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া। সূর্যবংশীই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬০ বলের কমে শতক করলেন।

শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান ও দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও নিজের অধীনে করে নিলেন ১৪ বছরের এই বাঁহাতি ব্যাটার।

ভারতের হয়ে যুব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটিও বৈভবের দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল রাজ বাওয়ার। উগান্ডার বিপক্ষে ১৬২ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি।

পুরো টুর্নামেন্টে সূর্যবংশীর ব্যাট ছিল আরও ভয়ংকর। তিনি আসরে মোট ৩০টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের আগের রেকর্ড (১৮ ছক্কা)। এক আসরে সর্বোচ্চ ছক্কার নতুন মানদণ্ড এখন তার নামেই।

সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম শতকের তালিকায় সূর্যবংশী উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার উইল মালাইজুক। মাত্র ৫১ বলে শতক করেছিলেন তিনি। সূর্যবংশীর নিচে রয়েছেন পাকিস্তানের কাসিম আকরাম ও ইংল্যান্ডের বেন মায়েস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow