বিশ্বের অসাধারণ কিছু শহর ঘুরে আসুন

বিশ্বজুড়ে ভ্রমণের গুরুত্ব দিন দিন বাড়ছে। পৃথিবীতে এমন অনেক অসাধারণ সুন্দর জায়গা আছে; যেগুলোর ছবি দেখলেই ঘুরতে যেতে ইচ্ছা করবে। মনে হবে যেন অপার্থিব গল্পের কোনো পটভূমি। আজ তেমনই কিছু সুন্দর স্থানের খোঁজ জানাচ্ছি। গ্রিসের সান্তরিনি লক্ষাধিক বছর আগে ইজিয়ান সাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বৃত্তাকার একটি দ্বীপের সৃষ্টি হয়। সময়ের বিবর্তনে সাধু আইরিনির নামানুসারে এর নাম হয়ে যায় সান্তরিনি। হ্যাঁ, আমরা গ্রিক আইল্যান্ড সান্তরিনির কথাই বলছি। সান্তরিনি গ্রিসের অন্যতম সুন্দর একটি দ্বীপ। মূল ভূমি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে ইজিয়ান সাগরে অবস্থিত ছোট দ্বীপটি। সান্তরিনির বৈশিষ্ট্য হলো, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট। ভ্রমণপিপাসুদের জন্য সান্তরিনি আকর্ষণীয় জায়গা। বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সান্তরিনি ভ্রমণের আদর্শ সময়। কানাডার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশের সবুজঘেরা বনের মাঝে কেপিলান সাসপেনশন ব্রিজের অবস্থান। ১৮৮৯ সালে সেতুটি নির্মাণ করা হয়। ব্রিটিশ কলোম্বিয়ার নর্থ ভানকোভারের কাপিলান নদীর ওপর সেতুটির অবস্থান। ১৪০ মিটার দীর্ঘ এ অপূর্ব সেতু নদী থেকে ৭০

বিশ্বের অসাধারণ কিছু শহর ঘুরে আসুন

বিশ্বজুড়ে ভ্রমণের গুরুত্ব দিন দিন বাড়ছে। পৃথিবীতে এমন অনেক অসাধারণ সুন্দর জায়গা আছে; যেগুলোর ছবি দেখলেই ঘুরতে যেতে ইচ্ছা করবে। মনে হবে যেন অপার্থিব গল্পের কোনো পটভূমি। আজ তেমনই কিছু সুন্দর স্থানের খোঁজ জানাচ্ছি।

গ্রিসের সান্তরিনি

লক্ষাধিক বছর আগে ইজিয়ান সাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বৃত্তাকার একটি দ্বীপের সৃষ্টি হয়। সময়ের বিবর্তনে সাধু আইরিনির নামানুসারে এর নাম হয়ে যায় সান্তরিনি। হ্যাঁ, আমরা গ্রিক আইল্যান্ড সান্তরিনির কথাই বলছি। সান্তরিনি গ্রিসের অন্যতম সুন্দর একটি দ্বীপ। মূল ভূমি থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে ইজিয়ান সাগরে অবস্থিত ছোট দ্বীপটি। সান্তরিনির বৈশিষ্ট্য হলো, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট। ভ্রমণপিপাসুদের জন্য সান্তরিনি আকর্ষণীয় জায়গা। বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সান্তরিনি ভ্রমণের আদর্শ সময়।

কানাডার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ

কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশের সবুজঘেরা বনের মাঝে কেপিলান সাসপেনশন ব্রিজের অবস্থান। ১৮৮৯ সালে সেতুটি নির্মাণ করা হয়। ব্রিটিশ কলোম্বিয়ার নর্থ ভানকোভারের কাপিলান নদীর ওপর সেতুটির অবস্থান। ১৪০ মিটার দীর্ঘ এ অপূর্ব সেতু নদী থেকে ৭০ মিটার উচ্চতায় ঝুলছে। তবে সেতুটির ওপর দিয়ে হেঁটে পার হওয়া খুবই ভয়ের।

জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাত

অপরূপ সুন্দর এ জলপ্রপাত জিম্বাবুয়ের সীমান্ত ও জিম্বাজি নদীর কোলঘেঁষে অবস্থিত। এর উচ্চতা ১০৮ মিটার ও চওড়ায় ১ হাজার ৭০৩ মিটার। প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি পতিত হয় এ জলপ্রপাত থেকে। প্রায় ২০ কিলোমিটার দূর পর্যন্ত এটি লোমহর্ষক কুয়াশার সৃষ্টি করে।

ইতালির ভেনিস

ইতালির অন্যতম সেরা পর্যটন নগরী ভেনিস পর্যটকদের কাছে স্বপ্নের শহর। ভাসমান শহরটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক যান। ফলে ইতালি সরকারের অন্যতম আয়ের উৎস ভেনিস। উত্তর-পূর্ব ভেনেতো এলাকায় অবস্থিত ভেনিস। এটি একসময় ছিল প্রজাতন্ত্রের রাজধানী। প্রশান্ত অথবা শাসক হিসেবে পরিচিত ছিল জলকন্যাখ্যাত ভেনিস। এর উচ্চতা দুই মিটার সাত ফুট। স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ অনেক বেশি। তাই ভেনিসের সৌন্দর্য শুধু জলপথে। ভেনিসের জনসংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ২৪৪। দেশটি ভ্রমণ করতে প্রতি বছর ২ কোটি পর্যটন যান। এ শহরে প্রায় ১১৮টি দ্বীপপুঞ্জ আছে।

ইতালির রোম

বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলোর একটি রোম। ইতালির এ রাজধানী শহরের ইতিহাস হাজার বছরের। রোমকে পাশ্চাত্য সভ্যতার কেন্দ্র বলা হয়। খ্রিষ্টপূর্ব ৭৫৩ শতকে শহরটি আবিষ্কার করা হয়। রোম পিলিওলিথিক যুগের প্রাচীন শহর। ইউরোপের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির অনন্য তীর্থভূমি। প্রাচীনকালে এখানে ছোট্ট জনপদ গড়ে উঠেছিল, যাকে সুসভ্য গ্রিকরা ইতালিয়া বলে ডাকতেন। ইতালি প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির সংমিশ্রণে রোমান সভ্যতার নগরী।

মধ্য আমেরিকার গ্রেট ব্লু-হোল

একটি বড় ডুবো সিঙ্কহোল, গ্রেট ব্লু-হোল বাতিঘর রিফ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। এটি একটি বিশেষ ডাইভিং গন্তব্য, যার গভীরতা ৪০৭ ফুট ও ৯৮৪ ফুট চওড়া। আপনি যদি পানিতে ডাইভ করতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য এটাই আসল জায়গা। এর সৌন্দর্যের কারণে এটি এখন বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গার তালিকায় আছে। কারণ ২০১২ সালে ডিসকভারি চ্যানেলের এক গবেষণায় গ্রেট ব্লু-হোল পৃথিবীর ১০টি সবচেয়ে আশ্চর্যজনক স্থানের তালিকায় শীর্ষস্থানে ছিল। এটি ভ্রমণের জন্য ভালো মাপের খরচ প্রয়োজন। এটি মধ্য আমেরিকার বেলিজে অবস্থিত।

চীনের দ্য রেড বিচ

সৈকতে কিছু সময় কাটানো চিত্তাকর্ষক হতে পারে। তা যদি হয় একটি অসাধারণ সৈকত, তাহলে সেটি আরও স্মরণীয় ও বিস্ময়কর হবে। এটি হলো চীনের রেড বিচ। এটি পানজিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ডোয়াতে অবস্থিত। এই সৈকত দেখলে মনে হবে এর পানি লাল। কিন্তু আসলে পানি লাল নয়। সুইডা নামক একপ্রকার শৈবাল পড়ার পর পানি লাল রং ধারণ করে। এখানে প্রায় ৩৯৯টিরও বেশি বন্যপশু ও ২৬০ প্রজাতির পাখি আছে। লাল সৈকতে বছরজুড়েই বহু পর্যটকের আনাগোনা থাকে। যে কেউ চাইলেই বাজেট ঠিক করে সেখানে বেড়িয়ে আসতে পারেন।

চীনের প্রাচীর

চীনের প্রাচীর (গ্রেট ওয়াল অব চায়না) সম্পর্কে কে না জানে? এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত। এটি পৃথিবীর সপ্তাশ্চার্যগুলোর মধ্যে একটি। প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার বা ৩২ ফুট। কথিত আছে, চীনের প্রাচীরের ওপর দিয়ে একসঙ্গে ১২ জোড়া ঘোড়া চলতে পারে। চীনের মহাপ্রাচীরটি বিশ্বের মানবসৃষ্ট অন্যতম বড় নিদর্শন। খ্রিষ্টের জন্মের আগে থেকে উত্তরের মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য চীনের সম্রাটরা এটি নির্মাণ শুরু করেন।

পেরুর মাচুপিচু

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম ইনকাদের গড়ে তোলা শহর মাচুপিচু। ১৪৫০ সালে ইনকারা মাচুপিচু শহরটি নির্মাণ করেন। একশ বছর পর স্প্যানিশদের আক্রমণে ইনকাদের নির্মিত সব শহর ধ্বংস হয়ে গেলেও তারা শহরটির সন্ধান পায়নি। মাচুপিচু শহরটি ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। পেরুর ৫০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত আন্দিজ পর্বতমালার কোরডিংয়েরা দে ভিলকাবাম্বা এলাকায় অবস্থিত প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু শহর। বলা হয়ে থাকে, মাচুপিচু হয়তো ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন।

তিব্বতের পোটালা প্যালেস

দালাই লামার বাসস্থান ও বিশ্বের উচ্চতম রাজপ্রাসাদ হিসেবে পরিচিত তিব্বতের পোটালা প্যালেস। ৫০ বছর লেগেছে ৩ হাজার ৭০০ মিটার উঁচু ১৩ তলাবিশিষ্ট প্রাসাদটি তৈরি করতে। এ ছাড়া এতে আছে ১ হাজার কক্ষ। ভ্রমণের জন্য পোটালা প্যালেস হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম আদর্শ জায়গা।

ইথিওপিয়ার গ্রেট রিফট ভ্যালি

প্রায় ৬ হাজার কিলোমিটার বিস্তৃত এ এলাকা বিশ্বের বৃহত্তম ফাটলের ফলে সৃষ্ট উপত্যকা। রেড সি থেকে লেক মালাউয়ি পর্যন্ত বিস্তৃত এ এলাকা ৭৫ কিলোমিটার পর্যন্ত চওড়া। উপত্যকাটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার সিরিয়া থেকে দক্ষিণ-পূর্ব আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। এ উপত্যকা উত্তর থেকে দক্ষিণে ৬ হাজার কিলোমিটার দীর্ঘ।

ভারতের তাজমহল

ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ নামে পরিচিত, তাঁর স্মৃতির উদ্দেশে অপূর্ব সৌধটি নির্মাণ করেন।

ক্যালিফোর্নিয়ার গ্লাস বিচ

ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগের কাছে ম্যাক্যারিচার স্টেট পার্কে আছে অদ্ভুত সৈকত। এটি আর সব সৈকতের সঙ্গে মেলে না। এখানে বালি নয় চিকচিক করে কাচের টুকরো। এ সৈকতের নাম গ্লাস বিচ। সমুদ্রবিলাস তো সব সৈকতেই করা যায়। কিন্তু গ্লাস বিচ নামে পরিচিত এ সৈকতে গেলে পর্যটকদের নানা রঙের স্বচ্ছ পাথর দেখে মন ভরে যাবে। এখানে রঙিন পাথরগুলোর ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করা আলোর প্রতিফলন এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা করে। রাশি রাশি কাচের টুকরোয় ভরপুর এ সৈকতকে ‘কাচের সৈকত’ বলাই যথার্থ।

দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা

পৃথিবীর দুর্গমতম মহাদেশ অ্যান্টার্কটিকা। পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত। আয়তন প্রায় ১ কোটি ৪০ লাখ বর্গকিলোমিটার। বিশাল এ আয়তনের প্রায় ৯৮ শতাংশ অঞ্চল গড়ে ১ দশমিক ৯ কিলোমিটার পুরু বরফে ঢাকা। অ্যান্টার্কটিকাকে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হিসেবে চিহ্নিত করা হয় ১৯৮৩ সালের ২১ জুলাই। তখন তাপমাত্রা ছিল মাইনাস ৮৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর মোট বরফের প্রায় ৯০ শতাংশই এ মহাদেশে সঞ্চিত আছে। নানা প্রজাতির পেঙ্গুইন দেখা যায় অ্যান্টার্কটিকায়। এ ছাড়া পেট্রেল, অ্যালবাট্রস পাখিও আছে। অ্যান্টার্কটিকার উপকূলে আরও দেখা যায় নীল তিমি, কিলার তিমি, কলোসাল স্কুইড, সিলসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী। আছে এখানকার স্থায়ী বাসিন্দা এস্কিমোরাও। বরফের কোলে এসব প্রাণীর বিচরণ অ্যান্টার্কটিকাকে করেছে বিস্ময়কর।

তুরস্কের ইস্তাম্বুল

এশিয়া ও ইউরোপের মাঝামাঝি স্থানে তুরস্ক দেশটি অবস্থিত, যা একসময় অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পড়েছে। পর্বতময় আনাতোলিয়া এশিয়া মাইনর উপদ্বীপের অংশ। তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস। এটি ইউরোপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল। অপরূপ শহরটি হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা।

স্পেনের বার্সেলোনা

ফুটবল খেলায় মেসি কিংবা রোনালদোকে দেখতে চান, বার্সেলোনা গেলেই দেখতে পাবেন। বিখ্যাত সৈকত, পাহাড়েঘেরা শহর, শত শত বছরের অসাধারণ শৈল্পিক কারুকার্যময় স্থাপনা, প্যারা অলিম্পিকের স্মৃতি এবং সর্বোপরি অদ্ভুত সুন্দর একটা প্রদেশ হচ্ছে বার্সেলোনা। স্পেনের কাতালুনিয়া প্রদেশের রাজধানী এই বার্সেলোনা। স্পেনের মাদ্রিদের পর বার্সেলোনাই হচ্ছে বড় শহর। ভূমধ্যসাগরপাড়ের বার্সেলোনাতে রোমান সাম্রাজ্যের নিদর্শনগুলো আজও স্পষ্ট চোখে পড়ে।

অস্ট্রেলিয়ার সিডনি

সিডনি শহর সত্যিই সুন্দর। বেড়ানোর জন্য যুতসই জায়গা অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর সিডনি। পরিবার নিয়ে ঘুরতে গেলে মাথায় রাখতে হবে যেন ভ্রমণটা কারো জন্য মজার আর কারো জন্য বিরক্তির না হয়। পরিবারের প্রত্যেক সদস্য যেন মজা পায় এমন কোনো জায়গা ঠিক করতে হবে। পাশাপাশি পরিবারের নিরাপত্তাকেও দিতে হবে সর্বাধিক গুরুত্ব। সে বিবেচনায় অস্ট্রেলিয়া থাকবে তালিকার প্রথম সারিতে। থিম পার্ক, রৌদ্রজ্জ্বল সৈকত, ওয়াটার স্পোর্টস, রেইন ফরেস্ট, বন্যপ্রাণী মিলিয়ে যে কোনো বয়সের মানুষের জন্য বিনোদনের প্রাণকেন্দ্র বলতে পারেন অস্ট্রেলিয়ার সিডনিকে।

অস্ট্রেলিয়ার হিলার লেক

অবাক করা প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিলার লেক। পশ্চিম অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে এর অবস্থান। আশ্চর্যজনক এ হ্রদের বৈশিষ্ট্য হলো এখানকার জল গোলাপি রঙের।

ফ্রান্সের বোরা বোরা দ্বীপপুঞ্জ

বোরা বোরা ১২ বর্গমাইল আয়তনের একটি দ্বীপপুঞ্জ, যা ফরাসি পলিনেশিয়ার পশ্চিমে অবস্থিত। ফরাসি পলিনেশিয়ার রাজধানী পপেইট থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত, একটি উপহ্রদ ও একটি প্রাচীরের প্রস্থ দ্বারা ঘেরা। দ্বীপের মাঝখানে দুটি মৃত আগ্নেয়গিরি মাউন্ট পেহিয়া ও মাউন্ট ওটারমমেনু আছে। সর্বোচ্চ চূড়া ৭২৭ মিটার (২৩৮৫ ফুট)। অতীতে এ দ্বীপকে তাহিতিয়ান উপভাষায় ‘পোরা পোরা মেই তে পোরা’ বলা হতো, এর অর্থ ‘সৃষ্টিকর্তা দ্বারা সৃষ্ট’।

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা

ভ্যাটিকান সিটিতে অবস্থিত সেন্ট পিটার্স ব্যাসিলিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চার্চ। যদি কেউ রোম ভ্রমণ করেন, তাহলে তাদের অবশ্যই সেন্ট পিটার্স ভ্রমণ করা উচিত। রেনেসাঁ আমলের তৈরি এ চার্চের গঠনশৈলী এতই অসাধারণ যে, প্রায় প্রতি বছর চল্লিশ লাখের বেশি মানুষ সেখানে ভ্রমণে যান।

পৃথিবী আসলে বিস্ময়ে ভরা এক গ্রহ। প্রযুক্তি আমাদের চোখ খুলে দিলেও বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। স্থানগুলো শুধু পর্যটনকেন্দ্র নয়—এগুলো মানবসভ্যতা, প্রকৃতি ও ইতিহাসের একেকটি জীবন্ত অধ্যায়। তাই সুযোগ পেলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া উচিত—কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখা আছে এসব অপার্থিব জায়গার বুকেই।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow