বিসিবিতে হচ্ছেটা কী?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সময়টা ভালো যাচ্ছে না। গত বছর অক্টোবরে নির্বাচিত হয়ে আসার পর থেকেই স্বস্তিতে নেই বিসিবি। একের পর এক বিতর্ক সঙ্গী হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে পদত্যাগের ভূত। ইতোমধ্যে তিনজন পরিচালক নিজেদের সরিয়ে নিয়েছেন বোর্ড থেকে। এ তালিকায় সর্বশেষ সংযোজন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন পদত্যাগ করেন। এদের মধ্যে আমজাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। এসবের বাইরে আছে ঢাকা লিগ না হওয়া। ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরাতে বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এতেই থেমে গেল হতো। কিন্তু, শনির দশা চলমান। বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসিতে কমিটির মুখোমুখি হয়েছেন বেশ কয়েকজন পরিচালক। বর্তমান বোর্ড নিয়ে অনেকেই সন্দিহান। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন যে, বিসিবি বেশ সংকটে আছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেসব উড়িয়ে দিয়েছেন। কোথাও কোনো সংকট দেখছেন না বলে জানান তিনি। বুলবুলের কথার সঙ্গে দৃশ্যমান পরিস্থিতির খুব একটা মিল নেই। সার্বিক বিষয়ে আলোচনা করতে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সময়টা ভালো যাচ্ছে না। গত বছর অক্টোবরে নির্বাচিত হয়ে আসার পর থেকেই স্বস্তিতে নেই বিসিবি। একের পর এক বিতর্ক সঙ্গী হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে পদত্যাগের ভূত।
ইতোমধ্যে তিনজন পরিচালক নিজেদের সরিয়ে নিয়েছেন বোর্ড থেকে। এ তালিকায় সর্বশেষ সংযোজন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন পদত্যাগ করেন। এদের মধ্যে আমজাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। এসবের বাইরে আছে ঢাকা লিগ না হওয়া। ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরাতে বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
এতেই থেমে গেল হতো। কিন্তু, শনির দশা চলমান। বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসিতে কমিটির মুখোমুখি হয়েছেন বেশ কয়েকজন পরিচালক।
বর্তমান বোর্ড নিয়ে অনেকেই সন্দিহান। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন যে, বিসিবি বেশ সংকটে আছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেসব উড়িয়ে দিয়েছেন। কোথাও কোনো সংকট দেখছেন না বলে জানান তিনি।
বুলবুলের কথার সঙ্গে দৃশ্যমান পরিস্থিতির খুব একটা মিল নেই। সার্বিক বিষয়ে আলোচনা করতে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা ডেকেছে বিসিবি।
সভাপতি বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায়। মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা যোগ দেবেন ভার্চুয়ালি। আলোচনার মূল এজেন্ডা ক্লাব ক্রিকেটের মাঠে ফেরা।
পাশাপাশি আমজাদে হোসেন, তদন্ত কমিটির ব্যাপারে আলোচনা হতে পারে। এজেন্ডার তালিকায় আছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ।
বিসিবির সব নজর সমাধানে। এত বিতর্ক মাথায় নিয়ে কতটা কী করতে পারে বর্তমান বোর্ড, সেদিকে তাকিয়ে অনেকে।
What's Your Reaction?