বিসিসিআই'য়ের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ, অবসরে শিবরামকৃষ্ণান

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে গুরুতর বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্যকে বিদায় নিলেন বললেন সাবেক লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে দুই যুগের দীর্ঘ ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই তারকা। দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করলেও তাকে যোগ্য সম্মান ও প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করেন তিনি। ২০০০ সাল থেকে মাইক্রোফোন হাতে মাঠ মাতানো শিবরামকৃষ্ণান তার পোস্টে ক্ষোভ উগরে দিয়ে জানান, নতুনরা এসে টস বা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার সুযোগ পেলেও তাকে সবসময় পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। তিনি লেখেন, \'গত ২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন দলের কোচ ছিলেন, তখনও নতুন ধারাভাষ্যকাররা এসে পিচ রিপোর্ট বা প্রেজেন্টেশন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে বলে আপনাদের মনে হয়?\' পরবর্তীতে একজন ভক্তের মন্তব্যের জবাবে তিনি সরাসরি \'বর্ণবৈষম্যকে\' এই বঞ্চনার কারণ হিসেবে ইঙ্গিত করেন। শিবরামকৃষ্ণানের এই আকস্মিক বিদ

বিসিসিআই'য়ের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ, অবসরে শিবরামকৃষ্ণান

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে গুরুতর বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্যকে বিদায় নিলেন বললেন সাবেক লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে দুই যুগের দীর্ঘ ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই তারকা। দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করলেও তাকে যোগ্য সম্মান ও প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করেন তিনি।

২০০০ সাল থেকে মাইক্রোফোন হাতে মাঠ মাতানো শিবরামকৃষ্ণান তার পোস্টে ক্ষোভ উগরে দিয়ে জানান, নতুনরা এসে টস বা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার সুযোগ পেলেও তাকে সবসময় পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। তিনি লেখেন, 'গত ২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন দলের কোচ ছিলেন, তখনও নতুন ধারাভাষ্যকাররা এসে পিচ রিপোর্ট বা প্রেজেন্টেশন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে বলে আপনাদের মনে হয়?'

পরবর্তীতে একজন ভক্তের মন্তব্যের জবাবে তিনি সরাসরি 'বর্ণবৈষম্যকে' এই বঞ্চনার কারণ হিসেবে ইঙ্গিত করেন। শিবরামকৃষ্ণানের এই আকস্মিক বিদায়ে হতাশা প্রকাশ করেছেন বর্তমান ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'ওহ না! এই আইপিএলে কেন নয়?'

ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা শিবরামকৃষ্ণান আশির দশকে ছিলেন সময়ের অন্যতম সেরা স্পিনার। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। তবে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় ছিল ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ভারতকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি, বিশেষ করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং ছিল চোখে পড়ার মতো।

এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow