বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত
নেত্রকোনায় বিয়ে বাড়িতে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার (০১ মে) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা আমীর ফয়সাল (২০) বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় সোমবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল সবাই। এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার কয়েকজন বন্ধু নিয়ে সেখানে গিয়ে নাচ গান শুরু করলে ফয়সাল তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর মাসুম তার পরিবারের লোকজন নিয়ে ফয়সাল ও তাদের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ফয়সাল (২০), তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮), চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন। পরে স্থানী
নেত্রকোনায় বিয়ে বাড়িতে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (০১ মে) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা আমীর ফয়সাল (২০) বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকায় সোমবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল সবাই।
এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার কয়েকজন বন্ধু নিয়ে সেখানে গিয়ে নাচ গান শুরু করলে ফয়সাল তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর মাসুম তার পরিবারের লোকজন নিয়ে ফয়সাল ও তাদের লোকজনের ওপর হামলা চালায়।
হামলায় ফয়সাল (২০), তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮), চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফয়সাল ও সাদিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে পুলিশ আটক করেছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
What's Your Reaction?