বিয়েতে গেট ধরে টাকা নেওয়া কি জায়েজ?

প্রশ্ন: আমাদের দেশে কনের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যখন বরযাত্রী আসেন, তখন গেট ধরে বরের কাছ থেকে টাকা নেওয়ার প্রচলন আছে। প্রশ্ন হলো, এভাবে গেট ধরে টাকা নেওয়া কি জায়েজ? উত্তর: বিয়েতে গেট ধরে, জুতো লুকিয়ে রেখে বা অন্য যে কোনো পন্থায় জোরপূর্বক টাকা আদায় করা, বর খুশি হয়ে কিছু টাকা দিতে চাইলেও বার্গেইনিং করে মোটা অংকের টাকা দিতে বাধ্য করা জায়েজ নয়। হাদিসে এসেছে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার থেকে গ্রহণ করা জায়েজ নয়। (মুসনাদে আহমদ: ২০৬৯৫) অর্থাৎ কেউ যদি কোনো সম্পদ দেওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত না থাকে, সন্তুষ্ট না থাকে, তাহলে তাকে যে কোনোভাবে চাপে ফেলে সেটা তার কাছ থেকে গ্রহণ করা জায়েজ নয়। আরও পড়ুন গোপন বিয়ে মাকরুহ নাকি নাজায়েজ, ইসলাম কী বলে? নিছক আনন্দ-উৎসবের অংশ হিসেবে যদি কনের ছোট ভাইবোনেরা গেট আটকে কিংবা অন্যান্য রীতির মাধ্যমে বরের কাছে উপহার বা অর্থ দাবি করেন এবং বরও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে স্বেচ্ছায় ও সানন্দে কিছু অর্থ দেন, তা গ্রহণ করা জায়েজ হবে। ইসলাম বিয়েকে সামাজিক আনন্দ ও উদযাপনের বিষয় মনে করে, তা

বিয়েতে গেট ধরে টাকা নেওয়া কি জায়েজ?

প্রশ্ন: আমাদের দেশে কনের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যখন বরযাত্রী আসেন, তখন গেট ধরে বরের কাছ থেকে টাকা নেওয়ার প্রচলন আছে। প্রশ্ন হলো, এভাবে গেট ধরে টাকা নেওয়া কি জায়েজ?

উত্তর: বিয়েতে গেট ধরে, জুতো লুকিয়ে রেখে বা অন্য যে কোনো পন্থায় জোরপূর্বক টাকা আদায় করা, বর খুশি হয়ে কিছু টাকা দিতে চাইলেও বার্গেইনিং করে মোটা অংকের টাকা দিতে বাধ্য করা জায়েজ নয়।

হাদিসে এসেছে, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার থেকে গ্রহণ করা জায়েজ নয়। (মুসনাদে আহমদ: ২০৬৯৫) অর্থাৎ কেউ যদি কোনো সম্পদ দেওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত না থাকে, সন্তুষ্ট না থাকে, তাহলে তাকে যে কোনোভাবে চাপে ফেলে সেটা তার কাছ থেকে গ্রহণ করা জায়েজ নয়।

নিছক আনন্দ-উৎসবের অংশ হিসেবে যদি কনের ছোট ভাইবোনেরা গেট আটকে কিংবা অন্যান্য রীতির মাধ্যমে বরের কাছে উপহার বা অর্থ দাবি করেন এবং বরও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে স্বেচ্ছায় ও সানন্দে কিছু অর্থ দেন, তা গ্রহণ করা জায়েজ হবে। ইসলাম বিয়েকে সামাজিক আনন্দ ও উদযাপনের বিষয় মনে করে, তাই শরিয়তের সীমারেখা ও শালীনতা বজায় রেখে বিয়ের আয়োজনে এমন মৃদু আনন্দ-কৌতুক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাতে কোনো বাধা নেই।

কিন্তু বিষয়টি যদি কেবল আনন্দ-কৌতুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে দরকষাকষি কিংবা পারস্পরিক মনোমালিন্যের পর্যায়ে পৌঁছায়, তবে তার বিধান বদলে যায়। অনেক সময় বরকে সামাজিকভাবে চাপে ফেলে বা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে এই অর্থ আদায়ে বাধ্য করা হয়; যেখানে বর মুখে সম্মতি দিলেও মন থেকে তা মেনে নিতে পারেন না। স্পষ্টত জোরজবরদস্তি ও মানসিক পীড়ন চালিয়ে এভাবে টাকা নেওয়া কোনোভাবেই জায়েজ নয়।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow