বৃষ্টি আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে

রোববার বিকেল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি অন্তত আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এই বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। মাসের বাকি দিনসহ আগামী মাসের শুরুর দিকেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। আরও পড়ুন: ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে  বন্যার শঙ্কায় আধা পাকা ধান কাটছেন হাওরপাড়ের চাষিরা  আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও রাজশাহী ছাড়া বাকি ৬ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এদিকে, আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। সোমবার দেশে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এসময় ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরএএস/এসএনআর  

বৃষ্টি আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে

রোববার বিকেল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি অন্তত আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এই বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। মাসের বাকি দিনসহ আগামী মাসের শুরুর দিকেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।

আরও পড়ুন:

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে 

বন্যার শঙ্কায় আধা পাকা ধান কাটছেন হাওরপাড়ের চাষিরা 

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও রাজশাহী ছাড়া বাকি ৬ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

এদিকে, আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে।

সোমবার দেশে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এসময় ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরএএস/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow