বৃষ্টিভেজা সন্ধ্যায় লালনের গানে মুখর ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে সঙ্গী করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। হাজারো দর্শক প্রিয় শিল্পীদের গান উপভোগ করছেন। ধারাবাহিকতায় আজ বুধবার বিকেল ৫টার দিকে মঞ্চে ওঠে জনপ্রিয় ব্যান্ড লালন। শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান আর দর্শকদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথনে মাতিয়ে রাখেন ব্যান্ডটির ভোকাল সুমি। আরও পড়ুন ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা দিলেন তিশা মঞ্চে উঠে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে সুমি বলেন, ‘হ্যালো ঢাকা, সবাই ভালো? সময় নেব না, গান।’ এরপরই তিনি পরিবেশন করেন লালনের জনপ্রিয় দুটি গান ‘জাত গেল’ এবং ‘সময় গেলে সাধন হবে না’। দুটি গান শেষে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমার সহজ-সরল মানুষ। আজকে একটু দূরে আছো, সব সময় তো কাছে থাকো। চলে এখন একটু ক্ষ্যাপে আসি।’ এরপর শুরু করেন ‘ক্ষ্যাপা’ গানটি। এ সময় দর্শকরাও শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়ে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। গান শেষে সুমি বলেন, ‘৯০-এর দশক থেকে গান গেয়ে আসছি, আর কোনো কিছু বলার নাই।’ এরপর তিনি পরিবেশন করেন ‘এক চোখেতে হাছন, আরেক চোখেতে লালন’। একপর্যায়ে মঞ্চ থেকে নেমে দর্শকদের সঙ

বৃষ্টিভেজা সন্ধ্যায় লালনের গানে মুখর ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে সঙ্গী করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। হাজারো দর্শক প্রিয় শিল্পীদের গান উপভোগ করছেন। ধারাবাহিকতায় আজ বুধবার বিকেল ৫টার দিকে মঞ্চে ওঠে জনপ্রিয় ব্যান্ড লালন। শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান আর দর্শকদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথনে মাতিয়ে রাখেন ব্যান্ডটির ভোকাল সুমি।

মঞ্চে উঠে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে সুমি বলেন, ‘হ্যালো ঢাকা, সবাই ভালো? সময় নেব না, গান।’

এরপরই তিনি পরিবেশন করেন লালনের জনপ্রিয় দুটি গান ‘জাত গেল’ এবং ‘সময় গেলে সাধন হবে না’।

দুটি গান শেষে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমার সহজ-সরল মানুষ। আজকে একটু দূরে আছো, সব সময় তো কাছে থাকো। চলে এখন একটু ক্ষ্যাপে আসি।’

এরপর শুরু করেন ‘ক্ষ্যাপা’ গানটি। এ সময় দর্শকরাও শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়ে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।

গান শেষে সুমি বলেন, ‘৯০-এর দশক থেকে গান গেয়ে আসছি, আর কোনো কিছু বলার নাই।’

এরপর তিনি পরিবেশন করেন ‘এক চোখেতে হাছন, আরেক চোখেতে লালন’।

একপর্যায়ে মঞ্চ থেকে নেমে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন সুমি। পরে আবার মঞ্চে উঠে পরিবেশন করেন ‘চাঁদের বাড়ি’।

পরিবেশনার শেষদিকে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সুমি বলেন, ‘জুলাইয়ের অভ্যুত্থানের পাগলামি তোমাদের সর্বত্র ছিলো। এরপর তিনি গেয়ে শোনান ‘গাগল ছাড়া দুনিয়ায় চলে না’।

একের পর এক জনপ্রিয় গান আর দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে বৃষ্টিভেজা সন্ধ্যায় জমে ওঠে লালনের পরিবেশনা। সবশেষে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে মঞ্চ ত্যাগ করে ব্যান্ডটি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow