বৃষ্টির বিকেলে হয়ে যাক মৌসুমি সবজির বড়া
গ্রীষ্মকালে বাজারে নানা ধরনের তাজা সবজি পাওয়া যায়। এই সময়ের মৌসুমি সবজি শুধু স্বাদেই ভালো নয়, পুষ্টিগুণেও ভরপুর। তাই প্রতিদিনের খাবারে এসব সবজি রাখলে শরীরের জন্যও উপকার হয়। তবে অনেক বাচ্চা বা বড়রাই সবজি খেতে আগ্রহ দেখান না। এমন ক্ষেত্রে সবজি দিয়ে মজাদার বড়া তৈরি করলে তা সহজেই সবার পছন্দের নাস্তায় পরিণত হতে পারে। গরমের এই মৌসুমে ঝিঙে, লাউ, পটল, কুমড়া, করলা বা বরবটি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু বড়া। উপকরণ ১. ঝিঙে কুচি আধা কাপ২. লাউ কুচি আধা কাপ৩. গাজর কুচি আধা কাপ৪. পিঁয়াজ কুচি ১টি৫. কাঁচামরিচ কুচি ২টি৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৭. বেসন ১ কাপ৮. চালের গুঁড়া ২ টেবিল চামচ৯. লবণ স্বাদমতো১০. হলুদ গুঁড়া সামান্য১১. তেল ভাজার জন্য প্রস্তুত প্রণালি প্রথমে সব কুচি করা সবজি একটি বাটিতে নিয়ে হালকা চিপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর এতে পিঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, বেসন, চালের গুঁড়া, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। কড়াইতে তেল গরম করে মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে বড়ার আকারে ছাড়ুন। মাঝারি আঁচে দুই পাশ সোনালি ও মচমচে করে ভেজে নিন। হয়ে গেল
গ্রীষ্মকালে বাজারে নানা ধরনের তাজা সবজি পাওয়া যায়। এই সময়ের মৌসুমি সবজি শুধু স্বাদেই ভালো নয়, পুষ্টিগুণেও ভরপুর। তাই প্রতিদিনের খাবারে এসব সবজি রাখলে শরীরের জন্যও উপকার হয়।
তবে অনেক বাচ্চা বা বড়রাই সবজি খেতে আগ্রহ দেখান না। এমন ক্ষেত্রে সবজি দিয়ে মজাদার বড়া তৈরি করলে তা সহজেই সবার পছন্দের নাস্তায় পরিণত হতে পারে।
গরমের এই মৌসুমে ঝিঙে, লাউ, পটল, কুমড়া, করলা বা বরবটি দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু বড়া।
উপকরণ
১. ঝিঙে কুচি আধা কাপ
২. লাউ কুচি আধা কাপ
৩. গাজর কুচি আধা কাপ
৪. পিঁয়াজ কুচি ১টি
৫. কাঁচামরিচ কুচি ২টি
৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৭. বেসন ১ কাপ
৮. চালের গুঁড়া ২ টেবিল চামচ
৯. লবণ স্বাদমতো
১০. হলুদ গুঁড়া সামান্য
১১. তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে সব কুচি করা সবজি একটি বাটিতে নিয়ে হালকা চিপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর এতে পিঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, বেসন, চালের গুঁড়া, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
কড়াইতে তেল গরম করে মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে বড়ার আকারে ছাড়ুন। মাঝারি আঁচে দুই পাশ সোনালি ও মচমচে করে ভেজে নিন। হয়ে গেলে তুলে নিন।
গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। টমেটো সস বা ধনেপাতার চাটনির সঙ্গে খেতে আরও ভালো লাগবে।
এএমপি/এমএস
What's Your Reaction?