বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত
২০২৭ সালের হজ মৌসুমের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ উপলক্ষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। হাব জানিয়েছে, সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। আরও পড়ুন ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা বিকেলে সংবাদ সম্মেলনে ২০২৭ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করার কথা ছিল। তবে স্থগিতের কারণ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বুধবার বিকেলে জাগো নিউজকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের আজ সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণার কথা ছিল। সেটি স্থগিত করায় তারাও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণার প্রেস বিফ্রিং স্থগিত করেছেন। আরও পড়ুন হজ প্যাকেজ ঘোষণা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে হচ্ছে কী
২০২৭ সালের হজ মৌসুমের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ উপলক্ষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে।
হাব জানিয়েছে, সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ২০২৭ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করার কথা ছিল। তবে স্থগিতের কারণ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বুধবার বিকেলে জাগো নিউজকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের আজ সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণার কথা ছিল। সেটি স্থগিত করায় তারাও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণার প্রেস বিফ্রিং স্থগিত করেছেন।
এর আগে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং ডেকে আবারও তা স্থগিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জুলাই) ও আজ বুধবার (১৫ জুলাই) টানা দুদিন প্রথমে ব্রিফিংয়ের সময় পরিবর্তন এবং পরে সেটি স্থগিত করা হয়।
এমইউ/এমআইএইচএস/
What's Your Reaction?

