বৈরুতে সেনা পাঠানো হবে না : নেতানিয়াহুর সঙ্গে আলাপের পর ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা মোতায়েন করা হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বৈরুতে সেনা পাঠানো হবে না : নেতানিয়াহুর সঙ্গে আলাপের পর ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা মোতায়েন করা হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।

এদিকে ট্রাম্পের এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow