রামিসা হত্যায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গুলশান সোসাইটির
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে গুলশান-২ গোলচত্বরে গুলশান সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনায় গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন তারা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা রামিসার হত্যাকাণ্ডকে মানবজাতির জন্য কলঙ্ক হিসেবে উল্লেখ করে দোষীর কঠোর শাস্তি দাবি করেন। মজিবুর রহমান বলেন, \"এই জঘন্য অপরাধে সরকার এবং বিচার বিভাগের কাছে ‘আমরা গুলশান সোসাইটি’র পক্ষ থেকে দ্রুত সুষ্ঠ বিচার এবং সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আমরা দীর্ঘ বিচারের অপেক্ষায় থাকতে রাজি না।\" সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমাদের সন্তানরা নির্বিঘ্নে এই বাংলাদেশে চলাফেরা করবে। তাদের জীবনের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে, এটাই আমাদের কাম্য। কিন্তু যে ঘটনা ঘটে গেছে এটা এই আধুনিক যুগে কাম্য না। আমরা সভ্য সমাজের মা
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে গুলশান-২ গোলচত্বরে গুলশান সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনায় গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন তারা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা রামিসার হত্যাকাণ্ডকে মানবজাতির জন্য কলঙ্ক হিসেবে উল্লেখ করে দোষীর কঠোর শাস্তি দাবি করেন।
মজিবুর রহমান বলেন, "এই জঘন্য অপরাধে সরকার এবং বিচার বিভাগের কাছে ‘আমরা গুলশান সোসাইটি’র পক্ষ থেকে দ্রুত সুষ্ঠ বিচার এবং সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আমরা দীর্ঘ বিচারের অপেক্ষায় থাকতে রাজি না।"
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমাদের সন্তানরা নির্বিঘ্নে এই বাংলাদেশে চলাফেরা করবে। তাদের জীবনের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে, এটাই আমাদের কাম্য। কিন্তু যে ঘটনা ঘটে গেছে এটা এই আধুনিক যুগে কাম্য না। আমরা সভ্য সমাজের মানুষ হিসেবে এটাকে মেনে নিতে পারি না। তাই আমাদের হৃদয়ের বেদনার প্রকাশ ঘটাতে আজ এখানে সমবেত হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।
তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এ জন্য যত দ্রুত সম্ভব এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এ জন্যই শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, যুগ্ম সচিব জয়া কবীর, খাদেম মোহাম্মদ রাইয়ান সাদিদ, নারী ও শিশু বিষয়ক চেয়ারম্যান কামরুন্নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বুধবার রাজধানীর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএএইচ/
What's Your Reaction?