বোতলে তেল নিতে বাধা দেওয়ায় সাংবাদিকের ফোনে এসিল্যান্ডের থাবা!

রাজবাড়ীতে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বোতলে তেল নেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। রাজবাড়ীর কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর বিরুদ্ধে সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে কালুখালীর শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এসিল্যান্ড নিজে উপস্থিত থেকে টোকেনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩০টি মোটরসাইকেলে তেল নিতে সহযোগিতা করছিলেন। ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব কুমার বিশ্বাস জানান, তিনি ‘দৈনিক অভিযোগ বার্তা ২৪’ এবং ‘আজকের সারাদেশ’ পত্রিকার প্রতিনিধি। নিজের বাইকে তেল নিতে প্রথমে পাংশা ও পরে কালুখালীর শেখ ফিলিং স্টেশনে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, এসিল্যান্ডের গাড়ি থেকে খালি বোতল বের করে তেল ভর্তি করা হচ্ছে। ঘটনার ভিডিও ধারণ করে তেল কোথায় যাচ্ছে জানতে চাইলে এসিল্যান্ড গাড়ির গ্লাস খুলে তার ফোনটি ছিনিয়ে নিতে থাবা মারেন। ঘটনার বিষয়ে জানতে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল ও খুদে বার্তা (এসএমএস

বোতলে তেল নিতে বাধা দেওয়ায় সাংবাদিকের ফোনে এসিল্যান্ডের থাবা!

রাজবাড়ীতে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বোতলে তেল নেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক সংবাদকর্মী।

রাজবাড়ীর কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর বিরুদ্ধে সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কালুখালীর শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এসিল্যান্ড নিজে উপস্থিত থেকে টোকেনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩০টি মোটরসাইকেলে তেল নিতে সহযোগিতা করছিলেন।

ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব কুমার বিশ্বাস জানান, তিনি ‘দৈনিক অভিযোগ বার্তা ২৪’ এবং ‘আজকের সারাদেশ’ পত্রিকার প্রতিনিধি। নিজের বাইকে তেল নিতে প্রথমে পাংশা ও পরে কালুখালীর শেখ ফিলিং স্টেশনে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, এসিল্যান্ডের গাড়ি থেকে খালি বোতল বের করে তেল ভর্তি করা হচ্ছে। ঘটনার ভিডিও ধারণ করে তেল কোথায় যাচ্ছে জানতে চাইলে এসিল্যান্ড গাড়ির গ্লাস খুলে তার ফোনটি ছিনিয়ে নিতে থাবা মারেন।

ঘটনার বিষয়ে জানতে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল ও খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

শেখ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার রিপন চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওইসময় এসিল্যান্ড উপস্থিত ছিলেন।টোকেনের মাধ্যমে জরুরি কাজে নিয়োজিত ১৫-২০টি মোটরসাইকেলে তেল দেওয়া হয়েছে। তবে বোতলে কী পরিমাণ তেল নেওয়া হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‌‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে এসিল্যান্ডের এ ধরনের কাজ করার সুযোগ নেই। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে।’

তিনি আরও জানান, সপ্তাহে একদিন জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের টোকেনের মাধ্যমে তেল দেওয়ার নিয়ম রয়েছে।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow