বোনাস নেননি ক্রিকেটাররা, চান সুইমিংপুল: প্রশংসায় তামিম
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুইবার দলটিকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। একই সঙ্গে এবারই প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ে ৭ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন সাফল্যে পুরো দলকে বোনাস দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটাররা বোনাস না নিয়ে বিসিবিকে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি সুইমিংপুল বানানোর অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এটা জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটারদের বোনাস দেওয়ার প্রশ্নে তামিম বলেন, ‘ওরা বাড়তি বোনাস ডিজার্ভ করে। তবে এবার একটা ইউনিক জিনিস হয়েছে। খেলোয়াড়রা বলেছে বোনাস দরকার নেই। এর জায়গায় সর্বোচ্চ সুবিধা রেখে একটা সুইমিং পুল করে দেওয়ার কথা বলেছে তারা। এটাকেই ওরা বোনাস হিসেবে ধরে নেবে। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি।’ বোনাসের টাকায় সুইমিংপুল হচ্ছে এমন নয়, বরং এতে নিজেদের কন্ট্রিবিউশন করতে চায় ক্রিকেটাররা বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে। কিন্তু তারা তাদের তরফ থেকে এই কন্ট্র
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুইবার দলটিকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। একই সঙ্গে এবারই প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ে ৭ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন সাফল্যে পুরো দলকে বোনাস দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটাররা বোনাস না নিয়ে বিসিবিকে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি সুইমিংপুল বানানোর অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এটা জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
ক্রিকেটারদের বোনাস দেওয়ার প্রশ্নে তামিম বলেন, ‘ওরা বাড়তি বোনাস ডিজার্ভ করে। তবে এবার একটা ইউনিক জিনিস হয়েছে। খেলোয়াড়রা বলেছে বোনাস দরকার নেই। এর জায়গায় সর্বোচ্চ সুবিধা রেখে একটা সুইমিং পুল করে দেওয়ার কথা বলেছে তারা। এটাকেই ওরা বোনাস হিসেবে ধরে নেবে। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি।’
বোনাসের টাকায় সুইমিংপুল হচ্ছে এমন নয়, বরং এতে নিজেদের কন্ট্রিবিউশন করতে চায় ক্রিকেটাররা বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে। কিন্তু তারা তাদের তরফ থেকে এই কন্ট্রিবিউশনটা করতে চায়।’
বোনাস প্রস্তুতই ছিল। তবে ক্রিকেটাররা এটা নেওয়ার বদলে যেটা করার কথা বলেছে তাতে প্রশংসা করতে কোনো কৃপণতা করেননি তামিম। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত ছিলাম। যদি বোনাস দেওয়া লাগতো অবশ্যই দিতাম। কারণ এটা তাদের প্রাপ্য। কিন্তু এই উদ্যোগটা তারা প্রশংসার যোগ্য। এটা সবারই করা উচিত। কারণ তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুযোগ-সুবিধাগুলো তাদের ছোট ভাইয়েরা যারা অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এইচপি, তারাও ব্যবহার করবে।’
শুধু সুইমিংপুল নয়, জিমের সুযোগ সুবিধাও বাড়াবেন তামিম, ‘সুতরাং আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর সেরা যেসব সরঞ্জাম আছে, সেগুলো দিয়ে আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে তৈরি করে দেব। এর পাশাপাশি সামনে একটি সুইমিংপুল করে দেওয়া হবে। সাথে আইস বাথ ও হট বাথের জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে বারবার বরফ এনে আইস বাথ করতে না হয়। মেশিনই স্বয়ংক্রিয়ভাবে পানিকে ঠান্ডা ও গরম করবে। যেগুলো প্রয়োজন সবকিছুই আমরা করে দেব। এর মধ্যে আমরা এসব কাজের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছি।’
এসকেডি/আইএন
What's Your Reaction?